সর্বশেষ
সর্বশেষ

বাংলাদেশ জাতীয় সংসদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ পালিত হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ আলাদিন পার্কে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করে সংসদ পরিবার।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক যুগ্মসচিব এস এম মঞ্জুর।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক খেলাধুলা, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ইভেন্টে সংসদ সচিবালয়ের উইং প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM