জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সাতগাড়া মোড় আজিম উদ্দিন জামে মসজিদ উন্নয়নের লক্ষে রংপুরে পর্যটন মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর টেক্সটাইল মোড়স্থ কার্যালয় প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে পর্যটন মোড় দোকান মালিক সমিতির সভাপতি এবং মাদক ও মানসিক নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ রাশেদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার মোঃ জাহিদুল ইসলাম রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রংপুর স্টিলের সত্বাধকারী মোঃ জয়নাল আবেদীন সহ অন্যান্য অতিথিবৃন্দ। ওয়াজ মাহফিল পরিচালনা করেন পর্যটন মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন মিন্টু সরদার ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নের ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মকবুলার রহমান। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন নীলফামারীর প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোঃ আশিকুর রহমান আশরাফী , দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছের কুরআন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ কাওসার হাসান, তৃতীয় বক্তা ছিলেন আল কাওছার মেরিট একাডেমী রংপুরের সহকারি পরিচালক হাফেজ মাওলানা মোঃ আল হেলাল। ওয়াজ মাহফিলে এলাকার শত শত নারী -পুরুষ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।
















