সর্বশেষ
সর্বশেষ

Day: February 29, 2024

রংপুরে আধিপত্য বিস্তারে মোটর মালিক নেতাকে সরিয়ে দিতে গুলিবর্ষণ: গ্রেফতার ৪

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ করে গুলিবর্ষনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা রিমান্ডে জিজ্ঞাসাবাদে বদলীজনিত ক্ষোভ ও ভাগভাটোয়ারের আদিপাত্য বিস্তারে‘একেবারে সরিয়ে দেয়ার উদ্দেশ্যেই এ গুলিবর্ষন করে বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ডিসি ক্রাইম অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন সাতগাড়া মিস্ত্রিপাড়ার আক্তার হোসেন এর ছেলে কাওছার আলী (৪৩), ধাপ চেকপোষ্ট হাজী কলনীর সোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম সুমন (৩৮), ধাপ শ্যামলী লেনের তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবীব মিলন (৩৫) এবং ধাপ শিমুলবাগ এলাকার ফজলুল হকের ছেলে হান্নান মিয়া বাবু (৩০)। সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর নগরীর ধাপ এলাকায় স্বপ্ন শপিংমলের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডে মোটর মালিক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগে মোটর মালিক সমিতির নিয়োগকৃত কাওছার আলীকে বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড় এলাকায় বদলী এবং আসাদুল ইসলাম সুমন ও আহসান হাবীব মিলনকে বরখাস্ত করা হয়। বদলীয় ও বরখাস্তে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন হস্তক্ষেপের সন্দেহ করে গ্রেফতারকৃতরা। চাঁদাবাজি এবং ভাগবাটোয়ারায় আদিপাত্য বিস্তারের উদ্দেশ্যে একেবারে সরিয়ে দিতে নজরদারীর মধ্যে রাখে সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে। গত ১৮ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০ টার সময় আসাদুল ইসলাম সুমনের দেয়া তথ্যে নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ করে প্রাইভেট কারে গুলির্ষন করে কাওছার আলী। গুলিবর্ষণ শেষে হান্নান বিন বাবুর মোটরসাইকেলে করে তাৎক্ষনিকভাবে তারা পালিয়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা হয় লিপনের। পরে ১৯ ফেব্রুয়ারী রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে সৈয়দ আফতাবুজ্জামান লিপন। মামলা দায়েরের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন কর্ণার থেকে বিশ্লেষন করে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জন এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা রিমান্ডে জিজ্ঞাবাসাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন জানান, মুলত মোটর মালিক ও শ্রমিকদের দুটি গ্রুপর মধ্যে আধিপাত্য বিস্তারের উদ্দেশ্যেই এই গুলিবর্ষনের ঘটনাটি ঘটেছে। এখনও রিভলবারটি (অস্ত্র) উদ্ধার সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে তাদের পুণরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে করা হবে। সেই সাথে এই ঘটনায় আরো কারা কারা জড়িত তাদের সনাক্তে পুলিশ কাজ করছে। অচিরেই হয়তো জানানো সম্ভব হবে।

Read More »

রংপুরে স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর ১৮ নং ওয়ার্ডের কেড়ানীপাড়াস্থ স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । অনুষ্ঠানেস্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তারিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণেল নেয়ামুল ইসলাম ফাতেমী, বীরপ্রতীক (অব.), রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা চান্দু সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুর সিটি কাঁচা বাজারে উচ্ছেদ অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাসকে সামনে রেখে রংপুর সিটি বাজারে উচ্ছেদ অভিযান করেছেন রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। গতকাল (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নগরীর সিটি কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। জনসাধারণের কল্যানে নিত্য প্রয়োজনিয় দ্রব্য কেনা-কাটায় সঠিক মুল্য নির্ধারনে কোনো ব্যবসায়ী অবৈধ ভাবে অতিরিক্ত মুল্য গ্রহন করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর বিভাগীয় অপরাজিতা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষেত্রে নারীর সম অংশ গ্রহণে গণতন্ত্রের মূলমন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় অপরাজিতা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রংপুর ও ডেমক্রেসিওয়াচ এর আয়োজনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরা। এ সময় আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, ডেমোক্রেসিওয়ার্চ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজসহ অপরাজিতার রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব রাখা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীর ক্ষমতায়নের সকল বিষয়ের ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী সম্মেলনে ৮ জন প্রতিনিধির মাঝে সম্মাননা প্রদান করা হয়। এ সময় রংপুর বিভাগের প্রায় দুইশতাধীক অপরাজিতা অংশগ্রহণ করেন।

Read More »

রংপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট (২০২৩-২৪) উদ্বোধন করা হয়। গতকাল (২৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে সাড়ে ৯ টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিনিউ) মোঃ রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রাইম ব্যাংক লিঃ রংপুর শাখা প্রধান মোঃ নাজমুল হক প্রখর, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ দল বনাম শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় দল।

Read More »