জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে রংপুর সিটি বাজারে উচ্ছেদ অভিযান করেছেন রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। গতকাল (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নগরীর সিটি কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
জনসাধারণের কল্যানে নিত্য প্রয়োজনিয় দ্রব্য কেনা-কাটায় সঠিক মুল্য নির্ধারনে কোনো ব্যবসায়ী অবৈধ ভাবে অতিরিক্ত মুল্য গ্রহন করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
















