জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর ১৮ নং ওয়ার্ডের কেড়ানীপাড়াস্থ স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ।
অনুষ্ঠানেস্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তারিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণেল নেয়ামুল ইসলাম ফাতেমী, বীরপ্রতীক (অব.), রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা চান্দু সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















