জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষেত্রে নারীর সম অংশ গ্রহণে গণতন্ত্রের মূলমন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় অপরাজিতা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রংপুর ও ডেমক্রেসিওয়াচ এর আয়োজনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরা।
এ সময় আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, ডেমোক্রেসিওয়ার্চ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজসহ অপরাজিতার রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব রাখা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীর ক্ষমতায়নের সকল বিষয়ের ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী সম্মেলনে ৮ জন প্রতিনিধির মাঝে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় রংপুর বিভাগের প্রায় দুইশতাধীক অপরাজিতা অংশগ্রহণ করেন।
















