জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট (২০২৩-২৪) উদ্বোধন করা হয়। গতকাল (২৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে সাড়ে ৯ টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিনিউ) মোঃ রেজাউল করিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রাইম ব্যাংক লিঃ রংপুর শাখা প্রধান মোঃ নাজমুল হক প্রখর, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ দল বনাম শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় দল।














