সর্বশেষ
সর্বশেষ

Day: March 5, 2024

আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের কার্যক্রম চালু হবে – ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : (খুলনা, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪) আগামী ছয় মাসের (১৮০ দিন) মধ্যে খুলনা বিভাগের “ক” তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির তথ্য যথাযথ ব্যবস্থাপনায় আনা হবে। বিভাগের লিজ বহির্ভূত থাকা “ক” তফসিলভুক্ত সম্পদের লিজ কার্যক্রম চালু করা হবে। ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘Automated Land Administration & Management System (ALAMS)’ এর আওতায় ভূমিসেবা ডিজিটাইজেশন ‘১৮০ দিনের স্মার্ট কৌশল’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত ভূমি কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, সরকারী সম্পদ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আবার যে নাগরিকের তার মালিকানার পক্ষে সব ধরণের দলিলাদি আছে, তাকে যেন কোনোভাবেই হয়রানি না করা হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ভূমিমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় ক্রয় পরবর্তী কোনো জমি কিছুদিন পর পুনরায় বিক্রয় করার পর, একই জমির নামজারি করতে অযথা বিলম্ব করা হয়। অথচ, ঐ জমির প্রযোজ্য সব তদন্ত হয়ত কয়েক মাস পূর্বেই করা হয়েছে! মন্ত্রী বলেন, এই ধরণের নামজারি কেসে কোনোভাবেই যেন নামজারি নিষ্পত্তি করতে বিলম্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভূমিমন্ত্রী বলেন, সেবাগ্রহীতাকে আটকানোর মানসিকতায় নয়, তাকে স্বস্তি দেওয়ার মানসিকতা থেকে সেবা দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে গতি আনতে ভূমি মন্ত্রণালয় সামগ্রিকভাবে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থা এই ১৮০ দিনের কর্মসূচির আওতার মধ্যে নিজস্ব ১০০ দিনের কর্মসূচি নিয়েছে। মন্ত্রী জানান, এসব পরিকল্পনার আওতায় বেশকিছু জেলায় অবস্থিত ভূমি অফিসসমূহকে নিবিড় তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে আনা হচ্ছে। ৬৪টি জেলার মধ্যে প্রথমে কিছু জেলা বাছাই করার উদ্দেশ্য হচ্ছে নিবিড় তত্ত্বাবধানের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং বাকি জেলাগুলোতে এই কার্যক্রম সম্প্রসারণের জন্য তা থেকে একটি টেকসই মডেল দাঁড় করানো। ভূমিমন্ত্রী এসময় ১৮০ দিনের মধ্যে আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ কার্যক্রম এবং রাজস্ব মামলা ব্যবস্থাপনার জন্য ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর আশা প্রকাশ করেন। ভূমিসচিব জানান, ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শতভাগ খতিয়ান ডেলিভারি, সকল নামজারি ও সার্ভে খতিয়ান সিস্টেমে আপলোড করা ইত্যাদি। সচিব এসময় বলেন, ভূমিসেবা প্রদান সংশ্লিষ্ট সকল কার্যক্রম ড্যাশবোর্ডের মাধ্যমে নিয়মিত মনিটর করা হচ্ছে। এই ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের টিম কাজ করছে। খুলনার বিভাগীয় কমিশনার জানান, বাংলাদেশ বেতার, খুলনা কর্তৃক আয়োজিত ভূমি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণের কাছে ডিজিটাল ভূমিসেবার তথ্য পৌঁছে দিতে খুলনা বিভাগীয় কমিশনার আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করবে। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও), জেনারেল সার্টিফিকেট অফিসার (জিসিও), রেকর্ড রুম কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও), ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ইউএলডিএও)গণ কর্মশালায় অংশগ্রহণ করেন। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ এবং খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ ভূমি মন্ত্রণালয় ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উল্লিখিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় ভূমি কর্মকর্তাদের ১৮০ দিনে করনীয় সম্পর্কে অবহিত করা হয় এবং তাঁদের মতামত গ্রহণ করা হয়। খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলার ভূমি অফিসসমূহকে প্রাথমিকভাবে নিবিড় তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে আনা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলাসমূহের ভূমি অফিসকে আনা হবে।

Read More »

ব্যবসা-বাণিজ্য বাড়াতে মুসলিম দেশগুলো একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারে : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ মার্চ, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, মুসলিম দেশগুলো তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারে। তিনি বলেন, “আমরা মুসলিম দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারি, তাহলে খুব ভালো হবে।” প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী মোস্তফা তুজকু-এর নেতৃত্বে ডি-৮ বাণিজ্যমন্ত্রীদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল মুসলিম দেশকে নিয়ে ডি-৮ গঠন করা হয়েছে, যার লক্ষ্য তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বন্ধুত্বের উন্নতি ঘটানো। আমার লক্ষ্য হলো সাধারণ মানুষের ভাগ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন করা এবং এটা তখনই সম্ভব, যখন আমরা আমাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারব। ডি-৮ সদস্য দেশগুলোর জন্য প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি আমাদের মধ্যে বাণিজ্য উন্নত করতে পারি, তবে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না।’ শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিয়ে রোহিঙ্গা ইস্যুতে বলেন, তাদের এক বা দুই প্রজন্ম হারিয়ে যাচ্ছে এবং তাদের অনেকেই অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত হচ্ছে। তিনি তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি দিন দিন কঠিন হয়ে উঠছে।’ প্রধানমন্ত্রী বলেন, ডি-৮-এর উচিত ব্যবসা-বাণিজ্যে পরিবারের মতো একসঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একে অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া। বৈঠকের মূল এজেন্ডা ছিল ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং এর কার্যকারিতার ক্ষেত্রগুলো প্রসারিত করা। ডি-৮ দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারে সম্মত হওয়ায় ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়। প্রতিনিধি দলটি ২৭ বছর আগে ডি-৮ প্রতিষ্ঠার অন্যতম সূচনাকারী হিসাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্তমানে শেখ হাসিনাই একমাত্র ডি-৮ প্রতিষ্ঠাকালীন সরকার প্রধান, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিনিধি দলটি বলেছে, বৈঠকে তারা ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে ২০৩০ সালের মধ্যে বানিজ্যিক লেন-দেনের পরিমান ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন, যা এখন ১৪৬ বিলিয়ন মার্কিন ডলার। তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের, রোহিঙ্গাদের আশ্রয় ও খাওয়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ডি-৮ এবং মুসলিম দেশগুলো রোহিঙ্গাদের জন্য সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখবে। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে কথা বলতে গিয়ে ডি-৮ মন্ত্রী গাজার পক্ষে শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

Read More »

সংসদে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ পাস

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৫ মার্চ, ২০২৪ খৃ : সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে আজ ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাসের প্রস্তাব করেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। বিলে বলা হয়েছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহের শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো থেকে আমানত গ্রহণ করা যাবে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিট তাদের স্বল্প মেয়াদি ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ, ঋণপত্র ও গ্যারান্টি সুবিধা প্রদান, বিল ডিসকাউন্টিং, বিল নেগোশিয়েটিং এবং অন্যান্য বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট বহি:লেনদেন সেবা প্রদান করতে পারবে। বিলে বলা হয়েছে, অনিবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অফশোর ব্যাংকিং ইউনিট আমানত ও ঋণ গ্রহণ করতে পারবে। বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিংয়ে বিদেশের বিভিন্ন উৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল নেওয়া যাবে। বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিট যেকোনো অনুমোদিত বৈদেশিক মুদ্রায় হিসাব পরিচালনা করতে পারবে। এ ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিটের আমানতকারী বা বেদৈশিক ঋণদাতাদের প্রদেয় সুদ বা মুনাফা প্রত্যক্ষ ও পরোক্ষ করমুক্ত থাকবে। আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাদের হিসাব যেকোনো শুল্ক ও লেভি মুক্ত হবে। এ আইনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনিবাসী বা ক্ষেত্রমত বাংলাদেশে নিবাসী ব্যক্তির সঙ্গে পরিচালিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের পর্ষদের অনুমোদিত নীতিমালা থাকতে হবে। তফসিলি ব্যাংকের অফশোর কার্যক্রমের জন্য পৃথক হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনে অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে তহবিল স্থানান্তর করা যাবে। বিলের উপর সংশোধনী প্রস্তাব উত্থাপনসহ বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য শফিউল আলম চৌধুরী, সেলিম মাহমুদ, বিরোধী দলের সদস্য মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, হাফিজ উদ্দিন আহম্মেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৫ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ: দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, মাসুদ উদ্দিন চৌধুরী, শাহীন আক্তার, মোশতাক আহমেদ রুহী, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, মোঃ আবদুর রশীদ এবং আশ্রাফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সদস্যগণ এবং কর্মকর্তাগণের পরচিতি র্পব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধিনস্থ দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানের অনুকূলে জিআর বরাদ্দ প্রদান করা হয়েছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সংসদ-সদস্যগণকে অবহিত করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে ইজিপিপি রবাদ্দে অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে আগামী সভায় রিপোর্ট উপস্থাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত ১৫ মিটার ব্রিজ এর স্থলে ১৮-২০ মিটারে বর্ধিত করার জন্য কমিটি সুপারিশ করে। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু করা হয়। অতঃপর ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদ এবং বেইলি রোডে অগ্নিকান্ডে নিহতদের রূহের মাগফেরাত কামনাসহ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ্এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, শফিকুল ইসলাম শিমুল, মোঃ মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সাকিব আল হাসান,মোহাম্মদ সোলায়মান সেলিম, মোঃ মহিউদ্দীন মহারাজ এবং লায়লা পারভীন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সদস্যগণ এবং কর্মকর্তাগণের পরিচিতি র্পব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। দেশের প্রান্তিক পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলা এবং যুবসমাজকে মাদক হতে দূরে রাখতে, ইউনিয়ন পর্যায়ে স্বল্প বাজেটে খেলার মাঠ নির্মাণ ও মেরামত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৫ মার্চ ২০২৪ খৃ. দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সদস্যগণের পরিচিতি পর্ব ও রেলপথ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে রেলপথে অবৈধ মালামাল পরিবহণ রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে ২টি স্ক্যানিং মেশিন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়। এছাড়া চট্টগ্রামে বঙ্গবন্ধুর মোরাল স্থাপন প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষের টিকেট প্রাপ্তি সহজতর করতে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়। কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এর প্রস্তাবের প্রেক্ষিতে নাটোর থেকে পঞ্চগড় পর্যন্ত স্টেশনগুলোতে সিগনালিং সিস্টেম কম্পিউটারাইজডকরণ, লোকবল সংকটের কারণে বন্ধ থাকা ইয়াছিনপুর, বাসুদেবপুর ও মালঞ্চি স্টেশন চালুকরণ, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনে সিংগেল কুপ নাটোর থেকে ঢাকা পর্যন্ত ইতোপূর্বে চালু ছিল যা নতুন সিট প্ল্যানে বাতিল করা হয়েছে তা পুনরায় চালুকরণ এবং পার্বতীপুর থেকে রাজশাহীগামী বর্তমানে বন্ধ থাকা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, প্রধান প্রকৌশলী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত।

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত। ঢাকা, ০৫ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ: দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোরশেদ আলম, মোঃ আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কার্যপ্রণালী-বিধি ২৩৮ এর আলোকে সরকারী প্রতিষ্ঠান কমিটির কর্ম-পরিধি এবং কর্ম-পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি কার্যপ্রণালী-বিধির চতুর্থ তফসিলে লিপিবদ্ধ সরকারী প্রতিষ্ঠানসমূহের তালিকার ন্যায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিজিএ) কর্তৃক প্রেরিত ও বাজেট ডকুমেন্টে বর্ণিত সরকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা মিলিয়ে একটি চুড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য সুপারিশ করে। বৈঠকের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

জামিনে মুক্ত রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ডন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জামিনে মুক্ত হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করা হয় কারাগারের ফটক থেকে। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। সেখানে কয়েকশ নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে নগরীতে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে বাড়িতে আনা হয়। এ সময় ডনকে খোলা জীপে রাস্তার দুইপাশের লোকজনকে স্বাগত জানান। ডনের মামলার আইনজীবী অ্যাডভোকেট আফতাব হোসেন জানান, ২০১৩ সালের ১৯ মে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পুকুর পাড়ে নাশকতা সৃষ্টির উদ্দেশে সমেবত হওয়া এবং চকলেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের একটি মিথ্যা মামলা হয়। এ মামলায় ডনসহ পাঁচ নেতাকে গত বছর ২০ নভেম্বর ১০ বছর করে কারান্ডাদেশ দেয় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায়। এর আগে গত বছর ২৯ অক্টোবর অবরোধের সময় নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই মামলায় হাইকোর্টে আপিল করলে জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে ১৯টি মামলা আছে। সব মামলায় জামিনে আছেন তিনি। এছাড়াও একইদিনে জামিনে মুক্তি হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুন্নবী। মুক্ত হওয়ার পর মাহফুজ উন নবী ডন বলেন, এই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে কারান্তরীণ করেছিল। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।

Read More »

রংপুরে ৭ দিনব্যাপী বই মেলার সমাপনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সম্মিলিত লেখক সমাজের আয়োজনে ৭ দিনব্যাপী বই মেলার সমাপনী ও বই মেলা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয় । গতকাল (৪ মার্চ) সোমবার বিকালে রংপুর সাহিত্য মঞ্চ প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে কবি মনজিল মুরাদ লাভলুর সভাপতিতে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ড. মুহাম্মদ হারুন উর রশিদ, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাবেক রংপুর পৌরসভা চেয়ারম্যান ও রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মোঃ জুননুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, প্রফেসর শাহ আলম, নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কবি দিলগীর আলম, রংপুর বিভাগীয় ও জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলন। অনুষ্ঠানের শুরুতে রংপুরে সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় ৭ জন কবি , লেখক ও গিতীকারকে উত্তরীয় ও রংপুর বই মেলা সম্মাননা স্মারক প্রদান করা হয় । তারা হলেন, কবি জোসেফ আখতার, কবি তৈয়বুর রহমান বাবু, কবি এএসএম হাবিবুর রহমান, লেখক ড. নাসিমা আকতার, লেখত এসএম সাথী বেগম, কবি হেলেন আরা সিডনী, গিতীকার সাঈদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবি শাহ অলম, কবি সফুরা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রবন বাঙ্গারী , কবি রেজউল করিম জীবন, কবি সাকিল মাসুদ, শ্যামলী , মোনালিসা, খালিদ সাইফুল আলম, অব্দুল কুদ্দস, কামরুজ্জামান দিশারী, সোহানুর রহমান শাহিন, মামুনুর রশিদ প্রমুখ।

Read More »