সর্বশেষ
সর্বশেষ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ০৫ মার্চ ২০২৪ খৃ.

দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সদস্যগণের পরিচিতি পর্ব ও রেলপথ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে রেলপথে অবৈধ মালামাল পরিবহণ রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে ২টি স্ক্যানিং মেশিন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়। এছাড়া চট্টগ্রামে বঙ্গবন্ধুর মোরাল স্থাপন প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষের টিকেট প্রাপ্তি সহজতর করতে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এর প্রস্তাবের প্রেক্ষিতে নাটোর থেকে পঞ্চগড় পর্যন্ত স্টেশনগুলোতে সিগনালিং সিস্টেম কম্পিউটারাইজডকরণ, লোকবল সংকটের কারণে বন্ধ থাকা ইয়াছিনপুর, বাসুদেবপুর ও মালঞ্চি স্টেশন চালুকরণ, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনে সিংগেল কুপ নাটোর থেকে ঢাকা পর্যন্ত ইতোপূর্বে চালু ছিল যা নতুন সিট প্ল্যানে বাতিল করা হয়েছে তা পুনরায় চালুকরণ এবং পার্বতীপুর থেকে রাজশাহীগামী বর্তমানে বন্ধ থাকা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, প্রধান প্রকৌশলী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM