জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে সম্মিলিত লেখক সমাজের আয়োজনে ৭ দিনব্যাপী বই মেলার সমাপনী ও বই মেলা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয় । গতকাল (৪ মার্চ) সোমবার বিকালে রংপুর সাহিত্য মঞ্চ প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে কবি মনজিল মুরাদ লাভলুর সভাপতিতে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ড. মুহাম্মদ হারুন উর রশিদ, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন,
সাবেক রংপুর পৌরসভা চেয়ারম্যান ও রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মোঃ জুননুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, প্রফেসর শাহ আলম, নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কবি দিলগীর আলম, রংপুর বিভাগীয় ও জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলন। অনুষ্ঠানের শুরুতে রংপুরে সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় ৭ জন কবি , লেখক ও গিতীকারকে উত্তরীয় ও রংপুর বই মেলা সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
তারা হলেন, কবি জোসেফ আখতার, কবি তৈয়বুর রহমান বাবু, কবি এএসএম হাবিবুর রহমান, লেখক ড. নাসিমা আকতার, লেখত এসএম সাথী বেগম, কবি হেলেন আরা সিডনী, গিতীকার সাঈদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবি শাহ অলম, কবি সফুরা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রবন বাঙ্গারী , কবি রেজউল করিম জীবন, কবি সাকিল মাসুদ, শ্যামলী , মোনালিসা, খালিদ সাইফুল আলম, অব্দুল কুদ্দস, কামরুজ্জামান দিশারী, সোহানুর রহমান শাহিন, মামুনুর রশিদ প্রমুখ।
















