সর্বশেষ
সর্বশেষ

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত।

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ০৫ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ:

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোরশেদ আলম, মোঃ আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কার্যপ্রণালী-বিধি ২৩৮ এর আলোকে সরকারী প্রতিষ্ঠান কমিটির কর্ম-পরিধি এবং কর্ম-পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি কার্যপ্রণালী-বিধির চতুর্থ তফসিলে লিপিবদ্ধ সরকারী প্রতিষ্ঠানসমূহের তালিকার ন্যায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিজিএ) কর্তৃক প্রেরিত ও বাজেট ডকুমেন্টে বর্ণিত সরকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা মিলিয়ে একটি চুড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য সুপারিশ করে।

বৈঠকের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM