সর্বশেষ
সর্বশেষ

Day: April 4, 2024

সাব-কন্ট্রোলরুম উদ্বোধন করলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈদ-উল-ফিতর এর যাত্রাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে যানবাহন নিয়ন্ত্রন ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকল্পে রংপুর মহানগরের প্রবশদ্বার মডার্ন মোড় কেন্দ্রিক রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রোলরুম এর শুভ উদ্বোধন করবেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম -বার। এ সময় বক্তব্য রাখেন জঅই-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম রংপুর মেট্রোপলিটন ট্রাফিক ইউনিট উপ- পুলিশ কমিশনার মিনহাজুল আলম. রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন. রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এম এ মজিদ রংপুর মেট্রোপলিটন ট্রাফিক টি আই বেলাল হোসেন টিআই দক্ষিণ কেরামত আলী। অফিসার ইনচার্জ তাজহাট থানা রবিউল ইসলাম।

Read More »

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ফসলী জমি রক্ষায় কৃষকদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪ নং ওয়ার্ডের সীমানা দিয়ে প্রবাহিত ঘাঘট নদী থেকে ছাবেরুল ইসলাম গং এর অবৈধভাবে বালু উত্তোলনের কারনে ফসলাদি জমি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুচ্ছ গ্রাম হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি কৃষক ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থেকে জানা যায়, স্থানীয় প্রভাবশালী ছাবেরুল ইসলাম গং দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় এলাকাবাসী, ওয়ার্ড কাউন্সিলরসহ একাধিকবার ছাবেরুল ইসলামকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বালু বন্ধে মানববন্ধন করে। সেই মানববন্ধনের সংবাদ ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়। বালু বন্ধে উদ্যোগ গ্রহণ করায় বালুখেকো সন্ত্রাসীরা উল্টা আমাদের পরিবার ও এলাকাবাসির নামে গত ২২ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মিথ্যা মামলা প্রদান করে। যার মামলা নং-৫৩। পরবর্তিতে এ বিষয়ে মানববন্ধন ও সংবাদ প্রচারের পর এলাকাবাসীকে জীবননাশের হুমকি প্রদান করে আসছে। এসময় সংবাদ সম্মেলন থেকে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের ও সাধারণ কৃষকের জমি রক্ষায় প্রশানের সৃদৃষ্টি কামনা করেন ভুক্তভোগি ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, শফিউল হক, মোজাফ্ফর হোসেন, আজগর আলী, সেকেন্দার আলী, জমসের হোসেন, মেরাজ বাবু।

Read More »

রংপুরে এনজিও ফোরামের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এনজিও ফোরামের উদ্যোগে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রংপুর রাইডার্স এর প্রতিষ্ঠাতা মোঃ রানা আবুল বাশারের সহযোগিতায় রংপুরে ১০ জন পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বুধবার বিকালে রংপুরের আর.কে রোডস্থ এনজিও ফেরাম কার্যালয়ে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এনজিও ফোরাম পাবলিক হেল্থ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক শাহ মোঃ আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক নাসির আহমেদ, রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গোফ্ফার, বিশিষ্ট সমাজ সেবক মহিদুল ইসলম, প্রদিব কুমার অধিকারী প্রমুখ।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বারে পক্ষ হতে যাকাতের চেক রংপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে যাকাতের চেক রংপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। গতকাল (৪ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি যাকাত ফান্ডের জন্য একলক্ষ একহাজার টাকার যাকাতের চেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে রংপুর ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, পরিচালক সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাহজাহান, সহকারি পরিচালক মোঃ মোসাদ্দেকসহ প্রমুখ।

Read More »

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮:৩০

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদ-উল ফিতর ২০২৪ এর ঈদের জামাত আগামী ১১ এপ্রিল ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ৮:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লীগণ উক্ত জামাতে অংশ নেবেন। উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

Read More »

‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দ্বাদশ জাতীয় সংসদের ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ওবায়দুল কাদের, মোঃ আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মোঃ মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছাঃ নাছিমা জামান ববি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পরিচিতি পর্ব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অধিনস্থ বিভাগ ও দপ্তরসমূহের কার্যক্রম বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া ও ফেরত আসা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। আসন্ন ঈদ উল ফিতরের পর ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও টুঙ্গিপাড়া পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগেরর দায়িত্ব প্রাপ্ত সচিব ও প্রধান প্রকৌশলী, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব একেএমজি কিবরিয়া মজুমদার, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইউসেপ রংপুর সিটি কর্পোরেশৃন টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রংপুরে বেঙ্গল এন্ড কোম্পানীর পরিচালক ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোস্তফা সেলিম বেঙ্গলের সহযোগিতায় গতকাল বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টায় নিউ জুম্মাপাড়ায় রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আজাহারুল ইসলাম দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্স রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মো মনজুদার রহমান, সাংবাদিক মাহবুবুল ইসলাম, মঙ্গল দীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের জিয়াউর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ডেন্টাল সার্জনবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ডেন্টাল সার্জনবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৩ এপ্রিল) বাদ আছর নগরীর আর.কে রোডস্থ স্কাই লন করভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রত অতিথি রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ মুসা সিদ্দিক জুয়েল, রংপুর ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেরিনা আখতার জলি, রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ হাফিজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাঃ আরিফুল ইসলাম, এওয়ার্ড প্রাপ্ত এন্সথেটিক ডাঃ ইউসুফ আলী সরদার। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ তন্ময়, ডাঃ অংকন, ডাঃ প্রীতম, ডাঃ আবীর, ডাঃ সিয়াম, প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতি ও সকলে মঙ্গল কামরা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

Read More »