সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ফসলী জমি রক্ষায় কৃষকদের সংবাদ সম্মেলন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ফসলী জমি রক্ষায় কৃষকদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪ নং ওয়ার্ডের সীমানা দিয়ে প্রবাহিত ঘাঘট নদী থেকে ছাবেরুল ইসলাম গং এর অবৈধভাবে বালু উত্তোলনের কারনে ফসলাদি জমি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুচ্ছ গ্রাম হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি কৃষক ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থেকে জানা যায়, স্থানীয় প্রভাবশালী ছাবেরুল ইসলাম গং দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় এলাকাবাসী, ওয়ার্ড কাউন্সিলরসহ একাধিকবার ছাবেরুল ইসলামকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বালু বন্ধে মানববন্ধন করে।

সেই মানববন্ধনের সংবাদ ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়। বালু বন্ধে উদ্যোগ গ্রহণ করায় বালুখেকো সন্ত্রাসীরা উল্টা আমাদের পরিবার ও এলাকাবাসির নামে গত ২২ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মিথ্যা মামলা প্রদান করে। যার মামলা নং-৫৩। পরবর্তিতে এ বিষয়ে মানববন্ধন ও সংবাদ প্রচারের পর এলাকাবাসীকে জীবননাশের হুমকি প্রদান করে আসছে।
এসময় সংবাদ সম্মেলন থেকে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের ও সাধারণ কৃষকের জমি রক্ষায় প্রশানের সৃদৃষ্টি কামনা করেন ভুক্তভোগি ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, শফিউল হক, মোজাফ্ফর হোসেন, আজগর আলী, সেকেন্দার আলী, জমসের হোসেন, মেরাজ বাবু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM