জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে যাকাতের চেক রংপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। গতকাল (৪ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি যাকাত ফান্ডের জন্য একলক্ষ একহাজার টাকার যাকাতের চেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে রংপুর ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, পরিচালক সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাহজাহান, সহকারি পরিচালক মোঃ মোসাদ্দেকসহ প্রমুখ।
















