সর্বশেষ
সর্বশেষ

Day: May 1, 2024

রংপুরে সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত । মঙ্গলবার (৩০ মে) বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতি রংপুরের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন সূত্রে জানা যায়, নগরীর আরপিএমপি কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ নীলকন্ঠ এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে আলহাজ্ব মোঃ আফজাল হোসেন (৭০) তার নিজস্ব ক্রয়কৃত জমি তার ভাই ও ভাতিজাগণ বাউন্ডারী ওয়াল দিয়া চলাচল বন্ধ করে দেয়। এরুপ সমস্যার সুষ্ঠু সমাধানসহ রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত ওয়ালটি অপসারণ করার জন্য রসিক মেয়র বরাবর আবেদন করিলে মেয়র রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি সরেজমিনে তদন্ত করিয়া সত্যতা পাইলে জমিটি মাপজোক করার জন্য সার্ভেয়ারকে নির্দেশ দেন। সেই মোতাবেক তারা সংশ্লিষ্ট সকলকে চিঠি ইস্যূ করেন। জমি ১৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ায় ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু চিঠি প্রাপ্ত হয়। সেই মোতাবেক মাপজোক করার সময় কাউন্সিলর উপস্থিত না হলে প্রতিপক্ষ রায় মানেনা। পরে কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি সমাধানের জন্য ২লক্ষ টাকা দাবি করেন। পরে আলোচনা সাপেক্ষে ১লক্ষ টাকা প্রদান করা হলে তিনি ৪ নভেম্বর/২৩ তারিখ ঠিক করে সেদিন এসে আবার তারিখ পিছিয়ে ৮হাজার টাকা গ্রহন করেন। পরে ২ডিসেম্বর মাপজোকের দিন নির্ধারণ করা হলে ২৮ নভেম্বর কাউন্সিলর তার অফিসে ডেকে আরো ৫০ হাজার টাকা দাবি করেন তা নাহলে সমাধান হবেনা। এমতাবস্থায় অনুরোধ করেও কাজ হয় না বরং আফজাল হোসেনকে শারিরীক ভাবে নির্যাতন করা হয় ও হুমকি প্রদান করা হয়। এমতাবস্থায় উপায় না পেয়ে থানায় জিডি করা হয় ও ন্যায় বিচার পাওয়ার জন্য মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে আফজাল হোসেনসহ সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতি রংপুরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হজ্বের নিয়ম-কানুন যথাযথ ভাবে পালনের জন্য মাল্টি মিডিয়ার মাধ্যমে রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ এপ্রিল) সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । কর্মশালায় রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সভাপতি প্রফেসর মোঃ শাহজাহানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, প্রাইম ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান ভিআইপি শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন, রয়্যালটি মেগামলের চেয়ারম্যান মোঃ তৌহিদ হোসেন, রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মঞ্জুর আহমেদ আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও আলহ্জ্ব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সহ সভাপতি আলহাজ্ব নাফিসা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরজাহান বেগম। স্বাস্থ্য বিষয়ক আলোচক ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান । অনুষ্ঠানে সঞ্চালনা করেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ গোলাম ফারুখ ও আলী আকবর বাদল। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সরকার।

Read More »