সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে হজ্বের নিয়ম-কানুন যথাযথ ভাবে পালনের জন্য মাল্টি মিডিয়ার মাধ্যমে রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ এপ্রিল) সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ।

কর্মশালায় রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সভাপতি প্রফেসর মোঃ শাহজাহানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, প্রাইম ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান ভিআইপি শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন, রয়্যালটি মেগামলের চেয়ারম্যান মোঃ তৌহিদ হোসেন, রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মঞ্জুর আহমেদ আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও আলহ্জ্ব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, রংপুর জেলা ও মহানগর হাজী কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সহ সভাপতি আলহাজ্ব নাফিসা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরজাহান বেগম। স্বাস্থ্য বিষয়ক আলোচক ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান । অনুষ্ঠানে সঞ্চালনা করেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ গোলাম ফারুখ ও আলী আকবর বাদল। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সরকার।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM