জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত । মঙ্গলবার (৩০ মে) বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতি রংপুরের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন সূত্রে জানা যায়, নগরীর আরপিএমপি কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ নীলকন্ঠ এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে আলহাজ্ব মোঃ আফজাল হোসেন (৭০) তার নিজস্ব ক্রয়কৃত জমি তার ভাই ও ভাতিজাগণ বাউন্ডারী ওয়াল দিয়া চলাচল বন্ধ করে দেয়।
এরুপ সমস্যার সুষ্ঠু সমাধানসহ রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত ওয়ালটি অপসারণ করার জন্য রসিক মেয়র বরাবর আবেদন করিলে মেয়র রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি সরেজমিনে তদন্ত করিয়া সত্যতা পাইলে জমিটি মাপজোক করার জন্য সার্ভেয়ারকে নির্দেশ দেন। সেই মোতাবেক তারা সংশ্লিষ্ট সকলকে চিঠি ইস্যূ করেন।
জমি ১৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ায় ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু চিঠি প্রাপ্ত হয়। সেই মোতাবেক মাপজোক করার সময় কাউন্সিলর উপস্থিত না হলে প্রতিপক্ষ রায় মানেনা। পরে কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি সমাধানের জন্য ২লক্ষ টাকা দাবি করেন। পরে আলোচনা সাপেক্ষে ১লক্ষ টাকা প্রদান করা হলে তিনি ৪ নভেম্বর/২৩ তারিখ ঠিক করে সেদিন এসে আবার তারিখ পিছিয়ে ৮হাজার টাকা গ্রহন করেন।
পরে ২ডিসেম্বর মাপজোকের দিন নির্ধারণ করা হলে ২৮ নভেম্বর কাউন্সিলর তার অফিসে ডেকে আরো ৫০ হাজার টাকা দাবি করেন তা নাহলে সমাধান হবেনা। এমতাবস্থায় অনুরোধ করেও কাজ হয় না বরং আফজাল হোসেনকে শারিরীক ভাবে নির্যাতন করা হয় ও হুমকি প্রদান করা হয়। এমতাবস্থায় উপায় না পেয়ে থানায় জিডি করা হয় ও ন্যায় বিচার পাওয়ার জন্য মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে আফজাল হোসেনসহ সংবাদ পত্র হকার্স ও ব্যবসায়ী সমিতি রংপুরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।














