সর্বশেষ
সর্বশেষ

Day: May 11, 2024

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ মে, ২০২৪ খৃ : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১২ মে রোববার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট wwwdhakaeducationboard.gov.bd-G Result-এ জবংঁষঃ কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.education boardresults.gov.bdbd ওয়েবসাইটে ক্লিক করে, রোল ও রেজিষ্ট্রেশন নাম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। অন্যদিকে, পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

Read More »

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ মে, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গণমূখী, পরিবেশবান্ধব, সাশ্রয়ী, উপযুক্ত ও টেকসই কৌশল এবং পরিকল্পনা গ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নকে দ্রুততর করতে আলোচনার মাধ্যমে কৌশল ঠিক করুন যাতে আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।’ প্রধানমন্ত্রী আজ সকালে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র ৬১তম কনভেনশনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। আইইবি ঢাকা সেন্টার রাজধানীতে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণে ‘প্রকৌশল ও প্রযুক্তির জন্য স্মার্ট বাংলাদেশ’ মূল প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করে। শেখ হাসিনা বলেন, আপনাদের এই কনভেনশন যখন হয় তখন অতীতে বিভিন্ন সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে কর্মকান্ড তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন। পাশাপাশি আমরা ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারবো সেই কৌশল কী হবে সেই বিষয়গুলোও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন। অন্তত আমরা যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। সেটাই আমি আপনাদের কাছ থেকে আশাকরি। তাঁর সরকার যত পরিকল্পনা করছে বা দেশের উন্নয়ন করছে সেখানে প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন প্রথমত, পরিবেশবান্ধব হতে হবে। কারণ, জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা প্রহণ করতে হবে। জলাধারগুলোকে আমাদের রক্ষা করতে হবে। প্রয়োজনে জলাধার সংরক্ষিত রেখে এবং নদী-নালা,খাল-বিল, হাওড় এলাকায় পানির প্রবাহ ধরে রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। বৃষ্টির পানি ধরে রেখে তা কাজে লাগানোর প্রচেষ্টা নিতে হবে। সরকার প্রধান বলেন, এর পাশাপাশি পরিকল্পনাগুলো যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। অহেতুক যে কোন পরিকল্পনা যেন আমরা গ্রহণ না করি। প্রধানমন্ত্রী বলেন, এটা একনেক বৈঠকেও তিনি নির্দেশ দিয়েছেন যে, কোন পরিকল্পনা গ্রহণ করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা এর রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই পরিকল্পনা নিতে হবে। শেখ হাসিনা বলেন, শুধুমাত্র একটা নির্মাণ কাজের জন্য যেন নির্মাণ করা না হয়, এটা আমার অনুরোধ। একটা কনষ্ট্রাকশন হলে কিছু লোক কাজ পাবেন কিছু কমিশন বা কিছু লোক নানা সুবিধা পাবেন সেটা যেন না হয়। তিনি বলেন, ‘এর জন্য আমি আমার পার্লামেন্টারি পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি। সংসদে বলেছি, একনেক সভাসহ সব জায়গায় বলেছি। আর সে রকম যদি কোন প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করবো না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে আর যে প্রকল্প শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের উপার্জন হবে সেভাবেই যেন পরিকল্পনা করা হয়। এটাই আমার কাম্য। অনুষ্ঠানে উপস্থাপিত প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো দেশের উন্নয়নে তাদের অবদানের কথা মাথায় রেখেই তিনি যাচাই বাছাই পূর্বক পূরণের ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ এবং এএমআইই পরীক্ষার স্নাতকদের হাতে স্বর্ণপদক ও সনদসহ পুরস্কার তুলে দেন। আইইবি সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর এমপি,আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম মঞ্জুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেইন ও আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আইইবি’র ৬১তম কনভেনশনের থিম সং এর পাশাপাশি একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের আরও অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সেখানে আপনারা (প্রকৌশলীগণ) বিশেষভাবে অবদান রাখতে পারবেন, আমরা সেটা আশা করি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরো উন্নত হয় সে জন্য যা যা করণীয় আমরা তা করেছি। ইতোমধ্যে ‘প্রেক্ষিত পরিকল্পনা-২০২১’ আমরা বাস্তবায়ন করেছি এখন ২০২১ থেকে ২০৪১ প্রণয়ন করে সেটাও আমাদের পঞ্চবার্র্ষিক পরিকল্পনা সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। আর জাতিসংঘ ঘোষিত এসডিজি পরিকল্পনা ২০৩০ও একই সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় ২০৪১ সালের বাংলাদেশ ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে উঠবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, সেখানে ‘স্মার্ট জনসংখ্যা’, ‘স্মার্ট সরকার’, ‘স্মার্ট অর্থনীতি’ এবং ‘স্মার্ট সমাজ’ প্রতিষ্ঠিত হবে। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলবো। শেখ হাসিনা বলেন, সেটা করার জন্য আমি প্রকৌশলীদের বলবো আপনারা আপনাদের মেধা ও মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়? কীভাবে এগুনো যায়? কোন কোন খাতকে আমরা আরো অগ্রাধিকার দিতে পারি – সেক্ষেত্রে আপনাদের পরামর্শ চাই। যেটা আমাদের কাজে লাগবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ^ এখন একটি গ্লোবাল ভিলেজ। কাজেই বিশে^র সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। বিশ^ দরবারে মাথা উঁচু করে চলতে হবে। সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেইভাবেই আমি পরিকল্পনা করছি। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং ২০২৬ সাল থেকে তা বাস্তবায়ন শুরু হবে উল্লেখ করে শেখ হাসিনা বল

Read More »

রংপুরে ৭ দিন ব্যাপী রংপুর বিভাগীয় বইমেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৭ দিন ব্যাপী রংপুর বিভাগীয় বইমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বাস্তবায়নে, গতকাল শনিবার (১১ মে) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় বইমেলা ফিতাকেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, এ্যাড. এসএম আব্রাহাম লিংকন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, রংংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । রংপুর বিভাগীয় বইমেলা মোট ৫৫ টি স্টল অংশ নেন।

Read More »

রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগতায় রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করা হয়। । শনিবার (১১ মে) সকালে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্নকরণ ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ বেগম । প্রায় ১৫ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে ২৩ থেকে ৯০ ফুট প্রশস্ত এই খাল সিটি এলাকার উত্তর পশ্চিমে কেল্লাবন্দস্থ ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর সব পাড়া-মহল্লার বুক চিরে ধাপ পাশারিপাড়া, কেরানীপাড়া, মুন্সীপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটোল, তেঁতুলতলা শাপলা চত্বর, নূরপুর, বৈরাগিপাড়া হয়ে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় কেডি ক্যানেল স্পর্শ করে খোকসা ঘাঘট নদীতে মিশেছে। দীর্ঘদিন ধরে দখল আর দূষণে ভরা এই শ্যামাসুন্দরী খাল নগরবাসীর দুর্ভোগের অন্যতম একটি কারণ হিসেবে দেখা দিয়েছে। পানি প্রবাহের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উপচে পড়ে বাড়িঘর ডুবে যেত। পরিস্কার পরিচ্ছন্নকরণ হলে ময়লা- আবর্জনা ও মশার অভয়াশ্রম খ্যাত এই খাল অবশেষে কিছুটা হলেও স্বস্তি দেবে নগরবাসীকে। সেইসঙ্গে সৌন্দর্য ফিরে পাচ্ছে শ্যামাসুন্দরী। প্রায়১৬ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৮৯০ সালে খনন করা হয়। স্থানীয়দের মতে, খালটি প্রথমে ৬০ থেকে ১০০ ফুট চওড়া হলেও এখন এটি সরু নালায় পরিণত হয়েছে। এর পানি কালো হয়ে গেছে। সঙ্গে তীব্র দুর্গন্ধ। স্থানীয় ইতিহাসবিদদের মতে, ১৯ শতকের শেষের দিকে মশাবাহী ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কারণে রংপুরে অনেক লোক মারা যায়। নিহতদের মধ্যে ছিলেন রংপুরের মহারানী শ্যামাসুন্দরী। মৃত্যুর পর, তার ছেলে রাজা জানকী বল্লব মশার প্রজনন মোকাবিলায় রংপুর শহরে একটি খাল খননের উদ্যোগ নেন। খালটি খনন করে তার মায়ের নামে নামকরণ করেন। সেই থেকেই খালটি রংপুরে শ্যামাসুন্দরী খাল নামে পরিচিত। এর জল ছিল স্বচ্ছ। নগরবাসী সেখানে গোসল করতেন। কিন্তু, খালটি এখন মশা উৎপাদনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এমনকি খালটি এখন স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

Read More »

রংপুর থেকে ঢাকা ১২২ কিলোমিটার দূরত্ব বাড়তি ভাড়া বাতিলের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর থেকে ঢাকা ১২২ কিলোমিটার দূরত্ব বাড়তি ভাড়া বাতিলের দাবিতে মানববন্ধন । শুক্রবার দুপুরে রংপুর রেল স্টেশনে প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান সচেতন রংপুরবাসী। এসময় তারা মানববন্ধন করে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানান। বক্তরা বলেন, ঢাকা-রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫০৫ ও ৯৬৬ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ৬৩৫ ও ১ হাজার ২১৪ টাকা। ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ বাতিল করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধুবিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহার করেছে। রংপুর এক্সপ্রেস ঢাকা যেতে নাটোর হয়ে ১২২ কিলোমিটার ঘুরে যেতে হয়। আগে এই দূরত্বের ভাড়া নেয়া হত না। দূরত্ব ভিক্তিক ভাড়া বৃৃদ্ধি করার কারণে টিকিটের দাম বেড়েছে দেড়শ টাকা থেকে দুইশত টাকা পর্যন্ত। সব ধরনের যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গত ৪ মে থেকে কার্যকর হয়েছে। বক্তরা বলেন,‘যতদিন পর্যন্ত রেয়াত বহাল করবে না। ততদিন পর্যন্ত প্রতি শুক্রবার রংপুর বিভাগের প্রতিটি স্টেশনে স্টেশনে এই কর্মসূচি পালন করা হবে। ১৭ মে পার্বতীপুর রেলওয়ে জংশনে একই দাবিতে অবস্থান কর্ মসূচি পালন হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি, কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি কলামিস্ট নাহিদ হাসান, সমাজ কর্মী চিনু কবির প্রমুখ।

Read More »

রংপুরে মঙ্গলদ্বী ভোগ্যপণ্য সমবায় সমিতির হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মঙ্গলদ্বী ভোগ্যপণ্য সমবায় সমিতির আয়োজনে মঙ্গলদীপ মহিলা সমিতির সহযোগিতায় ক্ষদ্র নৃগোষ্ঠি সম্প্রদায় ও গ্রামীন নারীদের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশিক্ষনের মাধ্যমে হতদরিদ্র মহিলাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ শুরু করা হয়। গতকাল (১০ই মে) শুক্রবার সকাল ১১টায় নগরীর উত্তম বাওয়াই পাড়াস্থ কার্যালয়ে এলকার আসহায় ও অসচ্ছল নারীদেরকে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মঙ্গদ্বীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন । এসম উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হান্নান মিয়া, হেন্ডিক্রাফ প্রশিক্ষক মোছাঃ রোকসানা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ৭দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন ক্যাম্পেইন শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৭দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। (১০ই মে) শুক্রবার- রংপুরের ধাপ সি.এন.বি স্টাফ কোয়াটার আদর্শ সরকারী প্রাথামিক বিদ্যালয়ে সপ্তাহব্যপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে আন্তর্জাতিক সেবা সংস্থা কিং সালমান মাবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ চক্ষু ক্যাম্পে অন্তত ৫,০০০ (পাঁচ হাজার) রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান ও ৫০০ (পাঁচশত) রোগীর ছানি অপারেশন করা হবে। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, ওবায়েদ উয্ জামান। প্রাথমিক বাছাই পর্বে ৫০০ (পাঁচশত) রোগীকে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করছে সংস্থাটি। এছাড়া ১৮টি বুথে ১২জন ডাক্তারের সমন্বয়ে মোট ১০০জনের মেডিকেল টিম সকল রোগীর চক্ষু পরীক্ষাসহ, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। উলে¬খ্য, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে অর্ধ কোটিরও বেশি মানুষ সেবা পেয়ে উপকৃত হয়েছে।

Read More »