জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ৭ দিন ব্যাপী রংপুর বিভাগীয় বইমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বাস্তবায়নে, গতকাল শনিবার (১১ মে) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় বইমেলা ফিতাকেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, এ্যাড. এসএম আব্রাহাম লিংকন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর,
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, রংংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । রংপুর বিভাগীয় বইমেলা মোট ৫৫ টি স্টল অংশ নেন।
















