জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ৭দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। (১০ই মে) শুক্রবার- রংপুরের ধাপ সি.এন.বি স্টাফ কোয়াটার আদর্শ সরকারী প্রাথামিক বিদ্যালয়ে সপ্তাহব্যপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে আন্তর্জাতিক সেবা সংস্থা কিং সালমান মাবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ চক্ষু ক্যাম্পে অন্তত ৫,০০০ (পাঁচ হাজার) রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান ও ৫০০ (পাঁচশত) রোগীর ছানি অপারেশন করা হবে।
আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, ওবায়েদ উয্ জামান।
প্রাথমিক বাছাই পর্বে ৫০০ (পাঁচশত) রোগীকে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করছে সংস্থাটি। এছাড়া ১৮টি বুথে ১২জন ডাক্তারের সমন্বয়ে মোট ১০০জনের মেডিকেল টিম সকল রোগীর চক্ষু পরীক্ষাসহ, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। উলে¬খ্য, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে অর্ধ কোটিরও বেশি মানুষ সেবা পেয়ে উপকৃত হয়েছে।
















