জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মঙ্গলদ্বী ভোগ্যপণ্য সমবায় সমিতির আয়োজনে মঙ্গলদীপ মহিলা সমিতির সহযোগিতায় ক্ষদ্র নৃগোষ্ঠি সম্প্রদায় ও গ্রামীন নারীদের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশিক্ষনের মাধ্যমে হতদরিদ্র মহিলাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ শুরু করা হয়।
গতকাল (১০ই মে) শুক্রবার সকাল ১১টায় নগরীর উত্তম বাওয়াই পাড়াস্থ কার্যালয়ে এলকার আসহায় ও অসচ্ছল নারীদেরকে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মঙ্গদ্বীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন । এসম উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হান্নান মিয়া, হেন্ডিক্রাফ প্রশিক্ষক মোছাঃ রোকসানা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















