সর্বশেষ
সর্বশেষ

Day: June 5, 2024

রংপুরে আদিবাসী শিশুদের জন্য মঙ্গলদ্বীপ স্কুলের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সামাজিকতা, শিক্ষায় পিছিয়ে পরা জনগোষ্ঠি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সন্তানদের জন্য আদিবাসী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উদ্বোধন হয়েছে মঙ্গলদ্বীপ স্কুলের। গতকাল বুধবার মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থা রংপুরের পৃষ্ঠপোষকতায় শুরু হয় এই স্কুলের কার্যক্রম। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন এম আজহারুল ইসলাম দুলাল, প্রধান আলোচক ছিলেন রংপুর চেম্বারের পরিচালক লায়ন হাসান মাহাবুব আখতার লোটন, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের পিপি এড. আফরোজা শারমিন কনা, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন। স্কুল উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বই। এছাড়াও পিছিয়ে পর জনগোষ্ঠি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বি করে গড়ে তুলতে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এর আগে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কুটিরপাড়া ইউসেফ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে মায়ের হাসি স্বাস্থ্যসেবা প্রকল্পের সহযোগিতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয়, চক্ষুপরিক্ষা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস পরিমাপসহ গর্ভবতি মায়েদের চেকাপসহ স্বাস্থ্যবিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, ইউসেফ রংপুর অঞ্চলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কুটিরপাড়া ইউসেফ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলী, পথধরা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মজিবর রহমান, সমবায় কর্মকর্তা শাহাবুল ইসলাম।

Read More »

রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মঙ্গলদীপের আলো (প্রকল্প) এর আয়োজনে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করা হয়। পরিবশে দিবস উপলক্ষে গতকাল বুধবার (৫ জুন) সকাল ১০টায় রংপুর টাউন হল প্রঙ্গনে বৃক্ষরোপণ কর্মসুচীতে অংশগ্রহ করেন বিশিষ্ট নাট্টোকার রাজ্জাক মুরাদ, রংপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার নুঝাত তাবাস্সুম রিমু, মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন, ম্যানেজিং কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সোহাগ, বিশষ্ট সংগিত শিল্পী সুফি জাহিদ হোসেন, লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, স্যাডো নির্বাহী পরিচালক সরোয়ার জামিল খন্দকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থিদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

Read More »

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”শেখ হাসিনার বাংলাদেশ সুস্থ পরিবেশ : পরিচ্ছন্ন পরিবেশ স্মার্ট বাংলাদেশ” এই স্লেগানকে সামনে রেখে রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও দিনব্যাপী পরিবেশ মেলা উদ্বোধন করা হয়। গতকাল বুধবার (৫ জুন) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । র‌্যালি শেষে দিনব্যাপী পরিবেশ মেলা ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । মেলায় সরকারি -বেসরকারী মোট ২৪টি প্রতিষ্ঠান (স্টল) অংশ গ্রহন করেন। এরপর পনে ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসন, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ), রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ ও বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অফিস প্রধানের দায়িত্বে) আজাহারুল ইসলাম, প্রিজম বাংলাদেশের রংপুরের সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর ইসতাক মাহফুজ, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুৃমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা এবং পুরস্কান বিতরণ করা হয়। রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ

Read More »

ডাক বিভাগের ডিজিকে যে কারণে মিটিং থেকে বের করে দিলেন প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর দিতে না পারায় ডাক বিভাগের মহাপরিচালকসহ দুই কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন করছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডাক বিভাগের ৪৬২টি গাড়ির মধ্যে অচল ১৩৫টিই। প্রায় ৬৯ কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন? প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর কারণ জানতে চান ডাক বিভাগের পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় ডিজিসহ তাকে মিটিং থেকে বের হয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, তথ্যের হিসাব দিতে না পারলে মিটিং থেকে বের হয়ে গিয়ে নিয়ে আসেন। মিটিং চলাকালীন আগামী ১ ঘণ্টার মধ্যে যাবতীয় তথ্য উপস্থাপন করতে হবে। মঙ্গলবার (৪ জুন) ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এ ঘটনা। পরে যাবতীয় হিসাব-নিকাশ নিয়ে প্রায় ৩০ মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক তরুন কান্তি সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে ৭০০ কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি ও জমি বেসরকারি খাতে ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি। পলক বলেন, সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে। শুধু সেবা বেসরকারিকরণ নয়; শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থও চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ডাক বিভাগ। জুলাই থেকে শুরু হবে অ্যাকশন। এসময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন করছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। সময় সুত্রে.

Read More »

দ্রুতই বাংলাদেশ থেকে যক্ষা নির্মূল হবে- ডেপুটি স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৪ জুন ২০২৪ খৃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশে ধীরে ধীরে যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা ও রোগের ভয়াবহতা কমে আসছে। যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সঠিক পরিকল্পনামাফিক কাজ করে যেতে পারলে দ্রুতই যক্ষা নির্মূল হবে। আজ (মঙ্গলবার) রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে স্টপ টিবি পার্টনারশিপ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবির উদ্যোগে আয়োজিত “স্ট্রেনদেনিং টিবি পাবলিক-প্রাইভেট মিক্স ফর এনহ্যান্সড পলিসি এডভোকেসি এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। তিনি কোভিডকে বিচক্ষণতা ও সাফল্যের সাথে মোকাবেলা করেছেন। তাঁর নেতৃত্বে আমরা টিবিসহ সকল রোগকেই সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে চাই। যক্ষা রোধে আইসিডিডিআরবি ও স্টপ টিবি পার্টনারশিপের গৃহীত কার্যক্রম প্রশংসনীয়। মোঃ শামসুল হক টুকু বলেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ্য থাকতে আমাদের রোগ প্রতিকারের সাথে সাথে প্রতিরোধ গড়তে হবে। জনগণকে সুস্থ্য রাখতে না পারলে আমাদের সব উন্নয়ন বৃথা যাবে। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন আইসিডিডিআরবির ড. আজহারুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির কারিগরি উপদেষ্টা মোঃ নাদিম রেজা ও স্টপ টিবি পার্টনারশিপের ড. রাজমোহন সিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাক ড. মিরজাদী সাবরিনা ফ্লোরা, ইউএসএইডের উপ অফিস পরিচালক মিস মিরান্ডা ব্যাকমেন এবং যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন ডিরেক্টর ড. মোঃ মাহফুজুর রহমান সরকার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং সমাপনী বক্তব্য রাখেন ড. সায়েরা বানু। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »