জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সামাজিকতা, শিক্ষায় পিছিয়ে পরা জনগোষ্ঠি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সন্তানদের জন্য আদিবাসী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উদ্বোধন হয়েছে মঙ্গলদ্বীপ স্কুলের। গতকাল বুধবার মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থা রংপুরের পৃষ্ঠপোষকতায় শুরু হয় এই স্কুলের কার্যক্রম। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন এম আজহারুল ইসলাম দুলাল,
প্রধান আলোচক ছিলেন রংপুর চেম্বারের পরিচালক লায়ন হাসান মাহাবুব আখতার লোটন, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের পিপি এড. আফরোজা শারমিন কনা, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন। স্কুল উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বই।
এছাড়াও পিছিয়ে পর জনগোষ্ঠি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বি করে গড়ে তুলতে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এর আগে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কুটিরপাড়া ইউসেফ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে মায়ের হাসি স্বাস্থ্যসেবা প্রকল্পের সহযোগিতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয়, চক্ষুপরিক্ষা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস পরিমাপসহ গর্ভবতি মায়েদের চেকাপসহ স্বাস্থ্যবিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, ইউসেফ রংপুর অঞ্চলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কুটিরপাড়া ইউসেফ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলী, পথধরা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মজিবর রহমান, সমবায় কর্মকর্তা শাহাবুল ইসলাম।
















