সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মেলা উদ্বোধন

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”শেখ হাসিনার বাংলাদেশ সুস্থ পরিবেশ : পরিচ্ছন্ন পরিবেশ স্মার্ট বাংলাদেশ” এই স্লেগানকে সামনে রেখে রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও দিনব্যাপী পরিবেশ মেলা উদ্বোধন করা হয়। গতকাল বুধবার (৫ জুন) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় ।

র‌্যালি শেষে দিনব্যাপী পরিবেশ মেলা ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । মেলায় সরকারি -বেসরকারী মোট ২৪টি প্রতিষ্ঠান (স্টল) অংশ গ্রহন করেন। এরপর পনে ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসন, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ), রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ ও বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অফিস প্রধানের দায়িত্বে) আজাহারুল ইসলাম, প্রিজম বাংলাদেশের রংপুরের সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর ইসতাক মাহফুজ, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুৃমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা এবং পুরস্কান বিতরণ করা হয়।
রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM