সর্বশেষ
সর্বশেষ

Day: November 1, 2024

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন কমিটির প্রতি অনাস্থায় সাংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রে ২৮ অনুচ্ছেদ অনুযায়ী পুরো কমিটির বিরুদ্ধে সাধারন সদস্য অনাস্থা প্রস্তাব করে সাংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকের পক্ষে মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসটার্মিনালের ২য় তলায় সাধারণ শ্রমিকদের পক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ সহ তার কার্যনিবাহী পরিষদের প্রায় সবাই আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আহত ও নিহতদের মামলার আসামী। এর মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এছাড়া ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্ম সম্পাদক, সহ সভাপতি মানু মিয়া পীরগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি, কার্যকরি সভাপতি (অনির্বাচিত) মোঃ আজিজ, কোষাধ্যক্ষ বিটুল ক্রীড়া সম্পাদক শ্রমিক লীগ, সড়ক সম্পাদক-মোতাহার হোসেন মোতা, সড়ক সম্পাদক-২ সাদেক আলী, মহানগর আওয়ামীলীগ শ্রমিক লীগের সদস্য। এছাড়াও সহ সাধারন সম্পাদক (অনির্বাচিত) মোঃ রোনাচুজ্জামান মিন্টু ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আওয়ামীলীগের দোসররা গত ৫ আগস্ট দলবলে বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জাহাজ কোম্পানী মোড়ে অবস্থান নিয়ে নিরিস্ত্র কোঠা বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালায় এবং ছাত্র জনতাকে পরিকল্পিতভাবে খুন জখম করে। ইতিমধ্যে এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়াও তারা পেশী শক্তির প্রভাবে ইউনিয়নের স্বার্থ বিরোধী এবং সদস্যদের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। তাদের অন্যায় কাজে তখন কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। বর্তমানে তারা গ্রেফতার আতঙ্কে দীর্ঘদিন হইতে পলাতক থাকায় এবং পলাতক থাকা অবস্থায়ও ইউনিয়নের স্বার্থ বিরোধী ও সদস্যদের স্বার্থ বিরোধী কর্মকান্ডে উস্কানি প্রদান করে আসতেছে। তাই, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর গঠনতন্ত্রে ২৮ অনুচ্ছেদ অনুযায়ী আমরা পুরো কমিটির বিরুদ্ধে সাধারন সদস্য অনাস্থা প্রস্তাব প্রদান করছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম হারুন চৌধুরী, মশিয়ার রহমান, রুহুল আমিন, ফজলু মিয়া, শহীদুল, শাহীন, টুটুল, গোলাপসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

Read More »

রমেকের নব নিযুক্ত অধ্যক্ষ’র সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত । আওয়ামী লীগের দোসর অপবাদ দিয়ে রংপুর মেডিকেল কলেজের নব নিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, রংপুর মেডিকেল কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমান। তিনি সংবাদ সম্মেলনে বলেন, যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন। ৩০ অক্টোবর অফিসে যোগদান করতে গেলে কিছু শিক্ষার্থী ও চিকিৎসক অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাধা প্রদান করে। অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অধ্যক্ষ অপসারণের দাবিতে বিক্ষোভ করে। সদ্য নিয়োগ পাওয়া এই অধ্যক্ষ বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগের দোসর অপবাদ দিয়ে তাকে বাধা প্রদান করা হচ্ছে এবং অধ্যক্ষ পদ থেকে সরিয়ে যেতে হুমকিও দেয়া হচ্ছে। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Read More »

রংপুরে বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাসদ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রংপুর টাউন হল থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান বাদল, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মওলা, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মিরাজুন নবী মিলন, মোস্তফা জামান রনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, নিয়তি রায়, নাজমা জামান, বিশ্ব রায়, গোপাল চন্দ্র বর্মন, রিপন চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সর্বক্ষেত্রে বৈষম্য দুরীকরণে জাতীয় ঐক্যমত গড়ে তোল, ২৪ এর গণঅভ্যূত্থানে নিহত বাংলা মায়ের সন্তানের রক্তে রঞ্জিত লুটেরা ঘাতদের স্বাধীন বাংলায় ঠাই নাই।

Read More »

রংপুর মেডিকেল কলেজে দ্বিতীয়দিনে বৈষম্যবিরোধী শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজে দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ । সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ডাঃ মাহফুজের পদত্যাগের দাবিতে গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনিযুক্ত অধ্যক্ষের পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন বৈষম্যবিরোধী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে ডাঃ মাহফুজ কাজ করেছেন। একই সাথে ক্যাম্পাসের নানা বিষয়ে সুবিধাভোগ করাসহ নিষিদ্ধ ছাত্রলীগকে পৃষ্ঠপোষক করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। ডাঃ মাহফুজকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে পদত্যাগ করার দাবি জানান তারা। অন্যথায় একাডেমিক প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা।

Read More »

রংপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্টিত হয়। অবৈধভাবে ৬ সেপ্টেম্বর ২০২০ সালে সিনিয়র সচিব আকরাম আল হাসান ক্ষমতার অপব্যবহার করে জারীকৃত বিজ্ঞপ্তি বাতিল করে ২৭ মে ২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে রংপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় নগরীর কাচারি বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। ফলে পার্বত্য জেলাসহ সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে। একই কারণে দেশের ৮ লক্ষ্যাধিক কোমলমতি শিশু সরকারের সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়। এই বিদ্যালয় গুলো জাতীয়করণ দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে ২০১৮ সনে ১৮দিন আন্দোলনের পর ২০ফেব্রুয়ারি ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি প্রদান করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী ও আমলাদের দলীয়করণ ও গাফিলতির কারণে আজ জাতীয়করণের মুখ দেখিনি। পরবর্তীতে ২০১৯ থেকে ২৪ সালে বিভিন্ন কর্মসূচি পালন করেও কোন প্রতিকার নেই তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিশুদের দিকে তাকিয়ে দাবি অবৈধভাবে ৬ সেপ্টেম্বর ২০২০ সালে সিনিয়র সচিব আকরাম আল হাসান ক্ষমতার অপব্যবহার করে জারীকৃত বিজ্ঞপ্তি বাতিল করে ২৭ মে ২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করা হোক। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, যুগ্ন মহাসচিব মামুন চাকী, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ধরনী মোহন রায়, ঠাকুরগাঁ জেলার সভাপতি বুলবুল, শিক্ষক আতিক, মিজানুর রহমান প্রমূখ। মানববন্ধনে রংপুর বিভাগের শিক্ষক সমাজ উপস্থিত ছিলেন।

Read More »

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা. জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কাজ পরিচালনার জন্য আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতথ্য জানান। শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পীকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এমতাবস্থায় আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পরিচালনার লক্ষ্যে আইন উপদেষ্টাকে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়। এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৈরি পোশাকখাতের শ্রমিকরা যে আন্দোলন করছে, সেটাকে সরকার কোন ষড়যন্ত্র হিসেবে দেখছে না। দেশে গণঅভুত্থানের পরে অনেক কারখানার মালিক পালিয়ে গেছেন, ফলে ওইসব কারখানা বেতন দিতে পারছে না। সেখানে আন্দোলন হচ্ছে। আগেও এরকম কিছু কারখানায় আন্দোলন চলতো। এই আন্দোলনকে সরকার কোন ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, এই মুহূর্তে তৈরি পোশাকখাতের ৯৯ শতাংশ কারখানা চালু আছে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার যে সার্চ কমিটি করেছে, তারা নিরেপক্ষ ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়ে যাবে। ঢাকা নগরীর যানজটের আশু সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত ১৫ বছর দেশে কুশাসন এমন পর্যায়ে ছিল যে কেউ তখন কোন ধরনের আন্দোলন করতে পারেনি।এখন তারা ভাবছেন অন্তর্বর্তী সরকার জনগনের সরকার, ফলে অনেকে এখন তাদের দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে। তবে যানজনট নিরসনে বর্তমান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। উপদেষ্টা পরিষদে যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

Read More »

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে গমন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে গুরুতর আহত জনাব মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে আজ ৩১/১০/২০২৪ রোজ বৃহষ্পতিবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককস্থ ভেজথানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ দুপুরে ১১.২০ বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্য গমন করেন। প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতালের মন্তব্য হচ্ছে, রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরন নির্ণয় করা হয়েছে, এবং চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে রোগীর গতিশীলতার উন্নতি করে থেরাপির মাধ্যমে শরীরের পেশী শক্তিশালী করা। চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের এবং নীচের পিঠের জন্য পেশী স্ট্রেচিং, কোর (core) শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি যেমন ম্যাসেজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে। এছাড়া ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে।

Read More »

স্বৈরাচারের দোসর চিকিৎসকদের বিএমডিসি নিবন্ধন বাতিলসহ ১০ দফা দাবি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে চিকিৎসাসেবা দিতে অস্বীকার ও বাধাদানকারী স্বৈরাচারের দোসর চিকিৎসকদের বিএমডিসি নিবন্ধন বাতিলসহ ১০ দফা দাবি জানিয়েছে বিএসএমএমইউ-এর ‘বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ’। তাদের দাবি, তৎকালীন প্রশাসনের প্রত্যক্ষ মদদে সাবেক উপাচার্যের একান্ত সচিব ও প্রক্টরের নেতৃত্বে আওয়ামী লীগপন্থি শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা ছাত্র-জনতার ওপর হামলা করেছে। দ্রুততম সময়ে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহিদ ডা. মিলন হলে বৃহস্পতিবার বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও বিএসএমএমইউ-এর অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো। অনুষ্ঠান পরিচালনা করেন ঐক্য পরিষদের সধারণ সম্পাদক ডা. মো. রুহুল কুদ্দুস (বিপ্লব)। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর প্রক্টর ও ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. শেখ ফরহাদ, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদুল হক, উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, উপদেষ্টা ডা. এরফানুল হক সিদ্দিকী, উপদেষ্টা ডা. শহিদুল ইসলাম, উপদেষ্টা ডা. মো. শাহিদুল হাসান বাবুল, সহসভাপতি ডা. একে আল মিরাজসহ ঐক্য পরিষদ ও বিএসএমএমইউ ড্যাব শাখার বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে যে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং শিক্ষক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের সঙ্গে যে অন্যায়, অবিচার ও বৈষম্য হয়েছে তা নজিরবিহীন। তাদের হাত থেকে রক্ষা পাননি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী। সংবাদ সম্মেলনে বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বেশকিছু দাবি উপস্থাপন করা হয়। সেগুলো হলো-আহত ছাত্র-জনতাকে যারা চিকিৎসাসেবা দিতে অস্বীকার ও বাধা দিয়েছেন, তাদের তালিকা করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশন বাতিল করা। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফ্যাসিবাদের দোসর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ৪ আগস্ট গণ-অভ্যুত্থানের চূড়ান্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনের প্রত্যক্ষ মদদে সাবেক উপাচার্যের একান্ত সচিব এবং সাবেক প্রক্টরের নেতৃত্বে আওয়ামীপন্থি শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী পরিকল্পিতভাবে শাহবাগের আন্দোলনকারী ছাত্র-জনতাকে আক্রমণ করে হতাহত করে এবং অগ্নিকাণ্ডের মাধ্যমে কোটি টাকার সরকারি সম্পদ ধ্বংস ও ভস্মীভূত করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণাসহ মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া। সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত থেকে শুরু করে স্বৈরাচার কর্তৃক নিয়োগকৃত সব উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধক্ষ্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যদের দুর্নীতি ও অবৈধ সম্পদের হিসাব দুদকের মাধ্যমে তদন্তের ব্যবস্থা করা।

Read More »