সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে গমন

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে গমন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে গুরুতর আহত জনাব মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে আজ ৩১/১০/২০২৪ রোজ বৃহষ্পতিবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককস্থ ভেজথানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ দুপুরে ১১.২০ বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্য গমন করেন।

প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতালের মন্তব্য হচ্ছে, রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরন নির্ণয় করা হয়েছে, এবং চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে রোগীর গতিশীলতার উন্নতি করে থেরাপির মাধ্যমে শরীরের পেশী শক্তিশালী করা। চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের এবং নীচের পিঠের জন্য পেশী স্ট্রেচিং, কোর (core) শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি যেমন ম্যাসেজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে। এছাড়া ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM