জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রে ২৮ অনুচ্ছেদ অনুযায়ী পুরো কমিটির বিরুদ্ধে সাধারন সদস্য অনাস্থা প্রস্তাব করে সাংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকের পক্ষে মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসটার্মিনালের ২য় তলায় সাধারণ শ্রমিকদের পক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ সহ তার কার্যনিবাহী পরিষদের প্রায় সবাই আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আহত ও নিহতদের মামলার আসামী।
এর মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এছাড়া ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্ম সম্পাদক, সহ সভাপতি মানু মিয়া পীরগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি, কার্যকরি সভাপতি (অনির্বাচিত) মোঃ আজিজ, কোষাধ্যক্ষ বিটুল ক্রীড়া সম্পাদক শ্রমিক লীগ, সড়ক সম্পাদক-মোতাহার হোসেন মোতা, সড়ক সম্পাদক-২ সাদেক আলী, মহানগর আওয়ামীলীগ শ্রমিক লীগের সদস্য। এছাড়াও সহ সাধারন সম্পাদক (অনির্বাচিত) মোঃ রোনাচুজ্জামান মিন্টু ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
আওয়ামীলীগের দোসররা গত ৫ আগস্ট দলবলে বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জাহাজ কোম্পানী মোড়ে অবস্থান নিয়ে নিরিস্ত্র কোঠা বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালায় এবং ছাত্র জনতাকে পরিকল্পিতভাবে খুন জখম করে। ইতিমধ্যে এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়াও তারা পেশী শক্তির প্রভাবে ইউনিয়নের স্বার্থ বিরোধী এবং সদস্যদের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। তাদের অন্যায় কাজে তখন কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। বর্তমানে তারা গ্রেফতার আতঙ্কে দীর্ঘদিন হইতে পলাতক থাকায় এবং পলাতক থাকা অবস্থায়ও ইউনিয়নের স্বার্থ বিরোধী ও সদস্যদের স্বার্থ বিরোধী কর্মকান্ডে উস্কানি প্রদান করে আসতেছে।
তাই, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর গঠনতন্ত্রে ২৮ অনুচ্ছেদ অনুযায়ী আমরা পুরো কমিটির বিরুদ্ধে সাধারন সদস্য অনাস্থা প্রস্তাব প্রদান করছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম হারুন চৌধুরী, মশিয়ার রহমান, রুহুল আমিন, ফজলু মিয়া, শহীদুল, শাহীন, টুটুল, গোলাপসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
















