সর্বশেষ
সর্বশেষ

Day: August 26, 2025

রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ২ দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ও জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, রংপুর শাখা, হাজীপাড়া শাখা, এবং তানজিমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা রংপুর শাখার ২ দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। রবি ও সোমবার (২৪-২৫ আগস্ট) ৪ টি অধিবেশনে অনুষ্ঠিত এ আয়োজনে বিশিষ্ট আলেমেদ্বীন, রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ,সমাজসেবক, বিশিষ্ট আইনজীবীসহ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোমবার রংপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এ টি এম আজম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস) আবুল কালাম আজাদ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, বগুড়া শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শাহ আলম প্রমুখ। দিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন। শিক্ষার্থীদের সবক প্রদান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধাপ সাতগাড়া মডেল কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল আহাদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন মেজবা, ফাউন্ডেশনের ডিরেক্টর নুরুল আবছাদ ভূঁইয়া, রংপুর আইনজীবী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, এপিপি অ্যাডভোকেট তারেকুজ্জামান প্রমুখ। উভয় অধিবেশনে সভাপতির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ আল আমিন । দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন রংপুর জোনের কো-অর্ডিনেটর আল আমিন হাসান, রংপুর জোনাল প্রশিক্ষক শামসুল আলম এবং রংপুর শাখার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান।

Read More »

বর্তমানে মাদরাসা শিক্ষাকে কেউ অবহেলা করে না… ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেছেন, আগে মাদরাসা শিক্ষাকে মানুষ অবহেলা করতো, আর বর্তমানে মাদরাসা শিক্ষাকে অবহেলা করে না। এখন মাদরাসা অনেক ছেলে-মেয়ে ভর্তি হচ্ছে। গত সাড়ে ১১ মাসে আমরা মাদরাসা শিক্ষার মান আল্লাহর রহমতে আরো অনেক বাড়িয়েছি। মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এমএ) মাদরদসার আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মাদরাসা মাঠে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল শ্রেণির সবক প্রদান অনুষ্ঠান ও মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভাইস চ্যান্সেলর বলেন, মাদরাসার আরবি শিক্ষার পাশাপাশি আমরা সকল বিষয়ের উপর শিক্ষার মান বাড়াতে পেরেছি। তাই এখন মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সর্বস্থানে রয়েছে। এটা চলমান থাকবে এ বং আগামীতে এর পরিমান আরো বাড়বে বলে আশা করছি। তিনি বলেন, ১৭৮০ সালে ঢাকায় আলিয়া মাদরাসা সৃষ্টি হয়, লেখা পড়ার মান ও অবহেলার কারণে মাদরাসায় আগে বছরে পরীক্ষার্থী হিসেবে ৭শত শিক্ষার্থী পাওয়া কঠিন হতো, আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে প্রতি বছর ২৭শত শিক্ষার্থী বিভিন্ন পরিক্ষায় অংশ নেয়। পরিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমরা সকল পরিক্ষার উন্নয়ন করেছি, এখন পরিক্ষায় সকল রকমের স্বচ্ছতা থাকে। পরীক্ষায় কোন দূর্নীতি নেই। নেই কোন নকল। সামনে ক্লাস ও পরীক্ষায় আরো উন্নয়ন করা হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি মতবিনিময় সভায় অংশ নেন মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এমএ) মাদরদসার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল শ্রেণির সবক প্রদান অনুষ্ঠান ও মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৫ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার ডীন প্রফেসর ড. মোঃ অলী উল্যাহ, পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরের আমীর এটিএম আজম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (রংপুর বিভাগ) মোস্তফা মনছুর আলম, উপ-পরিচালক (রংপুর) আবু বক্কর সিদ্দিক। মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য জাহেদ হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারাছিনা দারুস সুন্নাহ কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানের যোগাযোগে ছিলেন মাদরাসা অধ্যক্ষ আছগর আলী ও সার্বিক সহযোগীতায় উপাধ্যক্ষ হাফিদুল ইসলাম।

Read More »