সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ২ দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ২ দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ও জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, রংপুর শাখা, হাজীপাড়া শাখা, এবং তানজিমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা রংপুর শাখার ২ দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।

রবি ও সোমবার (২৪-২৫ আগস্ট) ৪ টি অধিবেশনে অনুষ্ঠিত এ আয়োজনে বিশিষ্ট আলেমেদ্বীন, রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ,সমাজসেবক, বিশিষ্ট আইনজীবীসহ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোমবার রংপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এ টি এম আজম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস) আবুল কালাম আজাদ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, বগুড়া শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শাহ আলম প্রমুখ। দিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন।

শিক্ষার্থীদের সবক প্রদান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধাপ সাতগাড়া মডেল কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল আহাদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন মেজবা, ফাউন্ডেশনের ডিরেক্টর নুরুল আবছাদ ভূঁইয়া, রংপুর আইনজীবী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, এপিপি অ্যাডভোকেট তারেকুজ্জামান প্রমুখ। উভয় অধিবেশনে সভাপতির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ আল আমিন ।

দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন রংপুর জোনের কো-অর্ডিনেটর আল আমিন হাসান, রংপুর জোনাল প্রশিক্ষক শামসুল আলম এবং রংপুর শাখার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM