জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেছেন, আগে মাদরাসা শিক্ষাকে মানুষ অবহেলা করতো, আর বর্তমানে মাদরাসা শিক্ষাকে অবহেলা করে না। এখন মাদরাসা অনেক ছেলে-মেয়ে ভর্তি হচ্ছে। গত সাড়ে ১১ মাসে আমরা মাদরাসা শিক্ষার মান আল্লাহর রহমতে আরো অনেক বাড়িয়েছি।
মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এমএ) মাদরদসার আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মাদরাসা মাঠে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল শ্রেণির সবক প্রদান অনুষ্ঠান ও মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভাইস চ্যান্সেলর বলেন, মাদরাসার আরবি শিক্ষার পাশাপাশি আমরা সকল বিষয়ের উপর শিক্ষার মান বাড়াতে পেরেছি। তাই এখন মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সর্বস্থানে রয়েছে। এটা চলমান থাকবে এ
বং আগামীতে এর পরিমান আরো বাড়বে বলে আশা করছি। তিনি বলেন, ১৭৮০ সালে ঢাকায় আলিয়া মাদরাসা সৃষ্টি হয়, লেখা পড়ার মান ও অবহেলার কারণে মাদরাসায় আগে বছরে পরীক্ষার্থী হিসেবে ৭শত শিক্ষার্থী পাওয়া কঠিন হতো, আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে প্রতি বছর ২৭শত শিক্ষার্থী বিভিন্ন পরিক্ষায় অংশ নেয়। পরিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমরা সকল পরিক্ষার উন্নয়ন করেছি, এখন পরিক্ষায় সকল রকমের স্বচ্ছতা থাকে। পরীক্ষায় কোন দূর্নীতি নেই।
নেই কোন নকল। সামনে ক্লাস ও পরীক্ষায় আরো উন্নয়ন করা হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি মতবিনিময় সভায় অংশ নেন মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এমএ) মাদরদসার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল শ্রেণির সবক প্রদান অনুষ্ঠান ও মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৫ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার ডীন প্রফেসর ড. মোঃ অলী উল্যাহ, পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরের আমীর এটিএম আজম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (রংপুর বিভাগ) মোস্তফা মনছুর আলম, উপ-পরিচালক (রংপুর) আবু বক্কর সিদ্দিক।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য জাহেদ হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারাছিনা দারুস সুন্নাহ কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানের যোগাযোগে ছিলেন মাদরাসা অধ্যক্ষ আছগর আলী ও সার্বিক সহযোগীতায় উপাধ্যক্ষ হাফিদুল ইসলাম।














