সর্বশেষ
সর্বশেষ

Day: October 23, 2025

জাতীয় পার্টি কে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে…জাপা নেতা মোস্তফা

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি পরিচ্ছন্ন। আমরাও পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, বর্তমান অন্তবর্তিকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুইজন ছাত্র উপদেষ্টা আছে গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এজন্য তত্বাবধায়ক সরকার দরকার। না হলে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে প্রভাব খাটিয়ে কাজ করবে। আমরা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের মত অন্যান্য দল গুলোও নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই জাতীয় পার্টি কে বাদ দিয়ে কোন নির্বাচন বাস্তবায়ন করতে দেয়া হবে না। জাপা নেতা মোস্তফা বলেন, বর্তমানে আইনের কোন শাষন নেই। আদালতে বিচার প্রার্থীদের ডিম ছুড়ে অপদস্থ করা হচ্ছে। যা বিশ্বের মধ্যে একটি খারাপ কিছুর দৃষ্টান্ত তৈরী করেছে। দেশের মানুষ কোন দিক থেকেই ভালো নেই। দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছে, সেই স্বপ্ন পূরণের কোন কিছু নেই। দেশ অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে। বরং শেখ হাসিনার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে দেশ। বৈষম্য প্রসঙ্গে বলেন, দেশে বৈষম্য নিরসন হয়নি। বরং বৈষম্য বেড়েছে। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, সভা সমাবেশ, মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। আজও জাতীয় পার্টির আলোচনা সভা পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় যারা শেখ হাসিনার ছবি ছাপিয়ে নির্বাচন করেছে, আওয়ামীলীগের চিহ্ণিত দালালদের দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার জন্য শত চেষ্টা করছেন। লাঙল প্রতিক নিয়ে টালবাহান করছেন। তাহলে কি দেশ থেকে বৈষম্য দুর হয়েছে। হয়নি বরং বৈষম্য বেড়েছে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ যেকোনো মুহূর্তে বাতিল হতে পারে । সংবিধান ছাড়া আইনি ভিত্তি দেখার কোন সুযোগ নেই। উপজেলা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান নাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম।

Read More »

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ আক্টোবর) বৃহস্পতিবার রংপুর নগরীর কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রংপুর রিপোর্টস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগরের আহবায়ক ও রংপুর ৩ আসন সংসদ সদস্য প্রার্থী জননেতা সামসুজ্জামান সামু, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর আজীবন সদস্য নারী ও শিশু পিপি এড. শফি কামাল, দৈনিক মায়া বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক সুবল, যমুনা টেলিভিশন রংপুর বিভাগের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ নুরুল ইসলাম পটু, মেট্টো চেম্বারের পরিচালক ও জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলার সভাপতি রসিকের মেয়র প্রার্থী নাজমুল আলম নাজু, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ বাপ্পী, বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠ প্রকাশক ও সম্পাদক আলহাজ্জ তানবীর হোসেন আশরাফী। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর সভাপতি মনিনুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মেজবাহুল হিমেল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সোহেল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ বাবু, অনলাইন এসোসিয়েশন এর সদস্য সচিব ফেরদৌস জয়, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, দেশ নিউজ এর রংপুর প্রতিনিধি মাজহাবীন মৌ। উপস্থিত ছিলেন দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশ মাহবুব রহমান হাবু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, সাংবাদিক কামরুল ইসলাম চুন্নু। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব টিপু, কামরুজ্জামান সেলিম, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরি সদস্য ইমরোজ ইমু, রাশেদ রাব্বি, সদস্য উদয় চন্দ্র বর্মন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।

Read More »

রংপুর চেম্বার অব কমার্সের বোর্ড মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের আয়োজনে ৩য় বোর্ড মিটিং ও সমসাময়িক ব্যবসা বানিজ্যের নানাবিধ দিক সম্পর্কে ব্যবসায়ী নেতৃবৃন্দদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজ কার্যালয় হলরুমে বোর্ড মিটিং ও আলোচনা সভায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজের প্রেসিডেন্ট সোঃ এমদাদুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান। পরিচালক মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মোহাম্মদ এলাহী বিপ্লব, মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ আশরাফুল আলম, মোঃ আব্দুল হালিম বুলু, মোঃ হারুন অর রশিদ, মোঃ তাইফুর রহমান, খেমচাঁদ সোমানী রবি, মোঃ রশিদুস সুলতান বাবলু, গোলাম আহমেদ আব্দুল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সমসাময়িক ব্যবসা বানিজ্যের নানাবিধ দিক সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন।

Read More »

তিন দফা দাবিতে বিএফএ রংপুর জেলা ইউনিটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিন দফা দাবিতে বিএফএ রংপুর জেলা ইউনিটের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখের সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত, ২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল ও বাস্তবতার নিরীখে সারের কমিশন বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিএফএ’র রংপুর জেলা ইউনিটের আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। মানববন্ধনে রংপুর জেলায় নিয়োগপ্রাপ্ত ডিলাররা বলেন, গত ৩০-০৯-২০২৫ইং তারিখে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে অবগত হলাম সার ও ডিলার নিয়োগ নীতিমালা-২০২৫ নামে একটি নীতিমালা কৃষি মন্ত্রণালয় কর্তৃক একতরফাভাবে খসড়া অনুমোদন দিয়েছে- যা আগামী জানুয়ারী-২০২৬ইং থেকে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। সমগ্র বাংলাদেশের সার ডিলারদের সংগঠন বিএফএ’র পক্ষ থেকে আমরা উক্ত নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ ৩২ বছর থেকে আমরা কৃষকদের দোরগোড়ায় সার দিয়ে আসছি। গত প্রস্তাবিত সার বিতরণ সমন্বিত নীতিমালা ২০২৫ এর বাস্তবায়ন হলে ডিলাররা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমান সময়ে দ্রব্যমূল্য, পরিবহন খরচ বাড়লেও তাদের কমিশন আগেরটাই বহাল রয়েছে। এই কমিশন বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, নতুন নীতিমালাতে একটি ইউনিয়নে ৩ জন ডিলার নিয়োগ প্রস্তাব এবং প্রত্যেক ডিলাররের ৩টি সেলস সেন্টার ও গুদাম থাকতে হবে যাতে পরিচালন ব্যয় ২০০৯ নীতিমালা থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে, প্রকারান্তরে সার বিপণনে অস্থির/অরাজকতা তৈরী হবে। বিনিয়োগ অনুযায়ী ডিলারের লোকসান বৃদ্ধিতে ডিলার ক্ষতিগ্রন্থ হবে। এমনিতেই বর্তমান দ্রব্য মূল্যের বাজারে ডিলারগণ মানবেতর জীবন-যাপন করছে। তারা আরো বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নিকট সকল সার ডিলারদের পক্ষ থেকে আমাদের সবিনয় আকুল আবেদন দেশের কৃষি উৎপাদনের এই ভরা মৌসুমে কৃষকের দোরগোড়ায় সার প্রাপ্তিতে যাতে ব্যাঘাত/সংকট সৃষ্টি না হয় এবং নিরীহ ডিলাররা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার তথা আপনার সানুগ্রহ জরুরী হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। মানববন্ধনে রংপুর ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম বেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, কোষাধ্যক্ষ আওলাদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শাহনেওয়াজ, কার্যকরী সদস্য মুক্তাদির হোসেন লিটনসহ নেতৃবৃন্দ। এ সময় ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ দ্বি-বাষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু। রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুর হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব নুরুল ইসলাম পটু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, এডাব রংপুর জেলার নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া, রংপুর চেম্বারের পরিচালক ওবায়দুর রহমান রতন, উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোর্শেদা পেয়ারী শিলা, ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা খাতুন, রংপুর চেম্বারের সাবেক পরিচালক শাহজাহান বাবু প্রমুখ। উইমেন চেম্বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলী আসাদ অনুষ্ঠান শুরুতে নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন ছাবিহাতুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুরের নারীরা ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও নেতৃত্বের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্ব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২২ অক্টোবর) বুধবার সকাল ৯ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুর উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর । শোভাযাত্রা শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মারুফ আহমেদ, জেলা ট্রাফিক পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহের, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল আলম সরকার, সড়ক এর নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াশিশমুল বারী রাজ, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান অশিক, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম মানিক সহ বিভন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ন্যা/য় বিচা/রের দাবি/তে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যায় বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন। স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক কাগজপত্র আত্মসাৎসহ জালিয়াতি ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. কবিরুল ইসলাম রিমনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা জুয়েনা। গতকাল (২২ অক্টোবর) বুধবার নগরীর কেড়ানীপাড়াস্থ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা ষড়যন্ত্র করে তাঁর ও তাঁর মেয়ের বৈধ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। গত ২৫ জুন রংপুর নগরীর চারতলা মোড় বাসিন্দা তাঁর স্বামী কবিরুল ইসলাম রিমন মারা যান। এর কিছুদিন পর থেকেই শ্বশুর আবুল কালাম আজাদসহ পরিবারের কিছু সদস্য মিলে ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যবসায়িক কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এমনকি, কিছু দলিলে তাঁর স্বাক্ষর জাল করে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “আমাকে ব্যাংক ও ব্যবসার কোনো সিদ্ধান্তে রাখা হয়নি। নমিনি ও উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র আমার অজান্তেই সম্পন্ন করা হয়েছে। এমনকি, আমার ১১ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি ও মানসিক চাপে রাখা হচ্ছে। এসব ঘটনার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড, ব্যাংক রিপোর্ট, দলিলপত্র এবং অডিও-ভিডিও প্রমাণ সংগ্রহ করে রেখেছি, যা প্রয়োজনে উপস্থাপন করবো।” জুয়েনা অভিযোগ করেন, “আমার মৃত স্বামীর মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এতে শুধু আমাদের সম্মানই নয়, আমার মেয়ের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।” ন্যায়বিচারের দাবিতে ফাতেমা তুজ জোহরা জুয়েনা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তা হলো- ব্যাংক, দলিল, এফডিআর ও নমিনি সংক্রান্ত সকল রেকর্ডের স্বচ্ছ তদন্ত। জালিয়াতি, নকল স্বাক্ষর ও সম্পত্তি আত্মসাৎ মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ। তাঁর ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সুরক্ষা। মিথ্যা অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সত্য উদঘাটনের জন্য স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। জুয়েনা বলেন, আমি চাই ন্যায় বিচার চাই। আমার স্বামীর সুনাম ও আমাদের অধিকার ফিরিয়ে দিন।

Read More »