জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ দ্বি-বাষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু।
রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুর হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব নুরুল ইসলাম পটু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, এডাব রংপুর জেলার নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া, রংপুর চেম্বারের পরিচালক ওবায়দুর রহমান রতন, উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোর্শেদা পেয়ারী শিলা, ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা খাতুন, রংপুর চেম্বারের সাবেক পরিচালক শাহজাহান বাবু প্রমুখ।
উইমেন চেম্বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলী আসাদ অনুষ্ঠান শুরুতে নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন ছাবিহাতুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুরের নারীরা ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও নেতৃত্বের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্ব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
















