সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয় পার্টি কে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে…জাপা নেতা মোস্তফা

জাতীয় পার্টি কে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে…জাপা নেতা মোস্তফা

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি পরিচ্ছন্ন। আমরাও পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, বর্তমান অন্তবর্তিকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুইজন ছাত্র উপদেষ্টা আছে গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এজন্য তত্বাবধায়ক সরকার দরকার। না হলে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে প্রভাব খাটিয়ে কাজ করবে। আমরা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের মত অন্যান্য দল গুলোও নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই জাতীয় পার্টি কে বাদ দিয়ে কোন নির্বাচন বাস্তবায়ন করতে দেয়া হবে না।

জাপা নেতা মোস্তফা বলেন, বর্তমানে আইনের কোন শাষন নেই। আদালতে বিচার প্রার্থীদের ডিম ছুড়ে অপদস্থ করা হচ্ছে। যা বিশ্বের মধ্যে একটি খারাপ কিছুর দৃষ্টান্ত তৈরী করেছে। দেশের মানুষ কোন দিক থেকেই ভালো নেই। দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছে, সেই স্বপ্ন পূরণের কোন কিছু নেই। দেশ অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে। বরং শেখ হাসিনার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে দেশ।

বৈষম্য প্রসঙ্গে বলেন, দেশে বৈষম্য নিরসন হয়নি। বরং বৈষম্য বেড়েছে। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, সভা সমাবেশ, মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। আজও জাতীয় পার্টির আলোচনা সভা পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় যারা শেখ হাসিনার ছবি ছাপিয়ে নির্বাচন করেছে, আওয়ামীলীগের চিহ্ণিত দালালদের দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার জন্য শত চেষ্টা করছেন। লাঙল প্রতিক নিয়ে টালবাহান করছেন। তাহলে কি দেশ থেকে বৈষম্য দুর হয়েছে। হয়নি বরং বৈষম্য বেড়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ যেকোনো মুহূর্তে বাতিল হতে পারে । সংবিধান ছাড়া আইনি ভিত্তি দেখার কোন সুযোগ নেই।

উপজেলা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান নাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM