সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২২ অক্টোবর) বুধবার সকাল ৯ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুর উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর ।

শোভাযাত্রা শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মারুফ আহমেদ, জেলা ট্রাফিক পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহের, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল আলম সরকার,

সড়ক এর নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াশিশমুল বারী রাজ, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান অশিক, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম মানিক সহ বিভন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM