জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের আয়োজনে ৩য় বোর্ড মিটিং ও সমসাময়িক ব্যবসা বানিজ্যের নানাবিধ দিক সম্পর্কে ব্যবসায়ী নেতৃবৃন্দদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজ কার্যালয় হলরুমে বোর্ড মিটিং ও আলোচনা সভায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজের প্রেসিডেন্ট সোঃ এমদাদুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান।
পরিচালক মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মোহাম্মদ এলাহী বিপ্লব, মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ আশরাফুল আলম, মোঃ আব্দুল হালিম বুলু, মোঃ হারুন অর রশিদ, মোঃ তাইফুর রহমান, খেমচাঁদ সোমানী রবি, মোঃ রশিদুস সুলতান বাবলু, গোলাম আহমেদ আব্দুল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সমসাময়িক ব্যবসা বানিজ্যের নানাবিধ দিক সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন।














