সর্বশেষ
সর্বশেষ

Day: November 18, 2025

রংপুর বিভাগীয় বই মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে (১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত) ৭দিন ব্যাপী রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৮ নভেম্বর) মঙ্গলবার দুপুর ৩টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় বইমেলা বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোত্তালেব সরকার, উচ্চ মাধ্যমিক বিভাগীয় পরিচালক রোখসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক এনামুল হক, রংপুর চেম্বার পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিসি) ট্রাফিক লিমন রায় সহ তথ্য অফিসের প্রতিনিধি, জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Read More »

দৈনিক প্রথম খবর চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক “প্রথম খবর’ এর চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে রংপুর সমবায় ব্যাংক বিপনী বিতানের ৬ষ্ঠতলায় অবস্থিত ফুড জংশন মিলনায়তনে দৈনিক প্রথম খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পত্রিকাটির ১৪ তম বর্ষপূর্তি ও ১৫ তম বছরের শুভ সূচনায় পত্রিকাটির নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও প্রকাশক মোছাঃ সাবিনা ইয়াছমিন স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি ও একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমাদ,রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের রংপুর ব্যুরো প্রধান মোঃ মাজেদ মাসুদ,সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনসহ প্রথম খবর পত্রিকায় কর্মরত বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত প্রতিবেদক ও নিজস্ব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য গত ১ অক্টোবর ২০১১ তারিখে “কথা নয় কাজে’ ¯স্লোগান নিয়ে রংপুরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিএম সাদিক দৈনিক প্রথম খবর পত্রিকা প্রতিষ্ঠা করেন আব্দুল বারী তোতা এর সম্পাদনা ও প্রকাশনায়। ক্রমেই পত্রিকাটি গণমানুষের কন্ঠস্বরে পরিণত হয়। পরবর্তীতে ২০১৯ সালে পত্রিকাটির প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন মোছাঃ সাবিনা ইয়াছমিন। বর্তমানে রংপুর নগরীর স্টেশন রোড,প্রেসক্লাব সংলগ্ন শাহী মসজিদের পিছনের বার্তা ও বাণিজ্যিক বিভাগ থেকে ও আজাদ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

Read More »

রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের প্রচার মিছিল

  জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়  মনোনীত  রংপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে গতকাল  মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর সুরভী উদ্যান, পুলিশ লাইন মোড়, টাউন হল মোড়, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর,জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর ঘুরে গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মী, সমর্থক ও জনগণ স্লোগানে স্লোগানের মুখরিত করে রাখে রংপুরের রাজপথ। তারা স্লোগান দেন শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ধানের শীষ, বেগম জিয়া, তারেক রহমান, রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু ভাই, দুর্দীনের সামু ভাই, সংসদে তোমায় চাই, যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, যোগ্য দেখে পক্ষ নিন সামু ভাইকে ভোট দিন। তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত,  রংপুর সদর-৩ আসনে এমপি পদে সামু ভাই চুড়ান্ত। উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা,  জেগেছেরে জেগেছে রংপুরবাসী জেগেছে।  দলমত নির্বিশেষে সবার প্রিয় সামু ভাই। সংসদে তোমায় চাই। নগর-সদরবাসী একজোট সামু ভাইকে দিবে ভোট। ধানের শীষে ভোট মারো, বিএনপির মনোনীত প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, গরিব-দুঃখী সর্বস্তরের মানুষের বন্ধু সামু ভাই, সংসদে তোমায় চাই,  রংপুরবাসী আর করবে না ভুল, এবার দিবে সামুর ভাইকে ভোট।  সামু ভাইকে ভোট দিন বৈষম্যমুক্ত রংপুর গড়ে তুলুন ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে রংপুরের রাজপথ। এসময় রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্থরের কয়েক হাজার হাজার জনগণ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিলে  অংশ নেয়। মিছিলটি রংপুর নগরী প্রদক্ষিনকালে  রাস্তার দুই ধারে পথচারী, ব্যবসায়ী রিক্সা চালক, অটোচালক, শ্রমিকসহ রংপুরের  সর্বস্তরের  জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান। কোথাও কোথাও ধানের শীষের মিছিলটি,  সামু ভাইয়ের মিছিলটি দেখতে উতসুক জনতার ভিড় দেখা গেছে। এই মিছিলের মাধ্যমে  রংপুর মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, দল মনোনীত প্রার্থীর পক্ষে রয়েছে বলে  অনেকেই মনে করছেন। রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী প্রচার মিছিলকে ঘিরে রংপুরের ভোটের  রাজনীতিতে নতুন মোড় দিবে বলে অনেকেই প্রত্যাশা করেন। 

Read More »

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ নভেম্বর,২০২৫ খৃ. -প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাইুআগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, দেশ এখন দীর্ঘ বছরের দমন-পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। যেসব অপরাধের বিচার হয়েছে, নিরস্ত্র তরুণ-তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয়; রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার মৌলিক আস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ-মর্যাদা, প্রতিরোধ-ক্ষমতা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল। ‘প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন। তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না; ছিলেন ছাত্র-ছাত্রী, বাবা-মা ও অধিকারসম্পন্ন নাগরিক,’ যোগ করেন তিনি। প্রফেসর ইউনূস জানান, আদালতে মাসের পর মাসের সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কীভাবে হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। এ রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ছাড় নেই। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে পুনরায় যুক্ত হচ্ছে। ‘পরিবর্তনের দাবিতে যারা দাঁড়িয়েছিল, তাদের অনেকে নিজের জীবন বিসর্জন দিয়েছে; তাদের আজকের ত্যাগ আমাদের আগামীর পথ তৈরি করছে।’ প্রধান উপদেষ্টা বলেন, শুধু আইনি জবাবদিহি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের মধ্যে আস্থা পুনর্গঠনও এখন জরুরি। মানুষ কেন প্রকৃত প্রতিনিধিত্বের জন্য সবকিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়েছিল, এখন তা বোঝা এবং সেই আস্থার উপযোগী সিস্টেম তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, আজকের রায় সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি পূর্ণ আস্থা রাখি ‘বাংলাদেশ সাহস ও বিনয়ের সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।’ আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে বাংলাদেশে ন্যায়বিচার শুধু টিকেই থাকবে না, বরং বিজয়ী হবে এবং তা স্থায়ী হবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ দেওয়া ও তদন্তে সহযোগিতা করায় রাষ্ট্রপক্ষের স্বীকারোক্তিকারী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘লঘুদণ্ড’ হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Read More »

রংপুরের সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বাজারে কমছে না পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে টমেটো, শসা, বাঁধাকপি ও ফুলকপির। এছাড়া অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজি রবিবার (১৮ নভেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। রংপুরে পেঁয়াজের কেজি ১২০ টাকা, কাঁচামরিচ ১৫০ সিটি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা বকুল মিয়া বলেন, বাজারে পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। কেজি ৫৫-৬০ টাকা বিক্রি হচ্ছে পাতা পেঁয়াজ। তবে সরবরাহ কম। আর দুই সপ্তাহের মধ্যে পাতা পেঁয়াজের আমদানি বাড়বে। এছাড়া মুড়িকাটা পেঁয়াজ মাসখানেকের মধ্যে বাজারে উঠতে শুরু করবে। ফলে এখন যে পেঁয়াজের বাজার দর তা আর থাকবে না। তিনি আরও বলেন, পেঁয়াজের এখন মৌসুম শেষ দিকে। এ কারণে দাম বেড়েছে। এছাড়া ভারত বা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে না। তবে আমদানি ছাড়াই এবার দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা পূরণ হয়েছে। এটা অত্যন্ত সুখবর। সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে টমেটোর দাম ১১০-১৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪০-১৫০ টাকা, গাজর গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঝিংগা ৪০-৫০ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ২০-২৫ টাকা, দুদকুষি ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৪০-৫০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ৪০-০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, শিম ৭০-৮০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, শসা ৩০-৪০ টাকা বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা, লাউয়ের দাম কমে (আকারভেদে) ৪০-৬০ টাকা, কচুরলতি ৫০-৬০ টাকা, কচুর ৩০-৪০ টাকা, লেবুর হালি ১৫-২০ টাকা, ধনেপাতা ৮০-১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে, দেশি আদা গত সপ্তাহের মতোই ১৪০-১৫০ টাকা টাকা, আমদানি করা আদা ১৪০-১৬০ টাকা, দেশি রসুন আগের মতোই ১০০-১২০ টাকা, আমদানি করা রসুন ১৮০-২০০ টাকা, শুকনা মরিচ আগের মতো ৩৫০-৪০০ টাকা এবং প্রকারভেদে শাকের আঁটি ১৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Read More »

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে রংপুর সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ রংপুর জেলা ইউনিটের আয়োজনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ২,৩৯৯ জন যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করে রংপুর সরকারি কলেজের সকল প্রভাষকগণ। গতকাল (১৭ সেপ্টেম্বার) সকাল ১১টায় ৩টায় রংপুর সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদন্নোতি যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাগফুর হোসেন, ৩৪তম বিসিএস ব্যাচের দর্শন বিভাগের প্রভাষক মোঃ সামসুর রহমান, ৩৪তম বিসিএস ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ সাহাদুজ্জামান, ৩৩তম বিসিএস ব্যাচের গণিত বিভাগের প্রভাষক মোঃ সফি উদ্দিন। বক্তারা জানান, ইতোপূর্বে আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ গত ৩০ অক্টোবর, ২০২৫ মাউশিতে মানববন্ধন, অবস্থান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ০২ নভেম্বরের মাঝে ডিপিসি শুরু এবং ১২ নভেম্বরের মাঝে পদোন্নতি জিও জারি করার দাবি করেছিলাম। আমাদের দাবি আদাযের একমাত্র মাধ্যম বিসিএস সাধারণ শিক্ষা এ্যাসোসিযেশন, আমাদের কর্মসূচির সাথে তারা সংহতি পোষণ করেছেন। আমরা এই অচলাবস্থার অবসান জানাই। এজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে পদোন্নতির উচঈ (উবঢ়ধৎঃসবহঃধষ চৎড়সড়ঃরড়হ ঈড়সসরঃঃবব) সভা সম্পন্ন করতে হবে। ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির এ.ঙ. জারি করতে হবে। ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতিবিলম্বে সুপারনিউমারারি পদসৃজন করতে হবে। পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশন করতে হবে। উল্লিখিত দাবিগুলো বাস্তবায়িত না হলে এবং যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Read More »