জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক “প্রথম খবর’ এর চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে রংপুর সমবায় ব্যাংক বিপনী বিতানের ৬ষ্ঠতলায় অবস্থিত ফুড জংশন মিলনায়তনে দৈনিক প্রথম খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
পত্রিকাটির ১৪ তম বর্ষপূর্তি ও ১৫ তম বছরের শুভ সূচনায় পত্রিকাটির নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও প্রকাশক মোছাঃ সাবিনা ইয়াছমিন স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি ও একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমাদ,রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের রংপুর ব্যুরো প্রধান মোঃ মাজেদ মাসুদ,সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনসহ প্রথম খবর পত্রিকায় কর্মরত বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত প্রতিবেদক ও নিজস্ব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য গত ১ অক্টোবর ২০১১ তারিখে “কথা নয় কাজে’ ¯স্লোগান নিয়ে রংপুরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিএম সাদিক দৈনিক প্রথম খবর পত্রিকা প্রতিষ্ঠা করেন আব্দুল বারী তোতা এর সম্পাদনা ও প্রকাশনায়। ক্রমেই পত্রিকাটি গণমানুষের কন্ঠস্বরে পরিণত হয়। পরবর্তীতে ২০১৯ সালে পত্রিকাটির প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন মোছাঃ সাবিনা ইয়াছমিন। বর্তমানে রংপুর নগরীর স্টেশন রোড,প্রেসক্লাব সংলগ্ন শাহী মসজিদের পিছনের বার্তা ও বাণিজ্যিক বিভাগ থেকে ও আজাদ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
















