সর্বশেষ
সর্বশেষ

Day: December 10, 2025

জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি

ডেস্ক রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ খৃ. – জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রকাশ করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রকাশনা ও মুদ্রণ শাখা থেকে এ অধ্যাদেশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Read More »

তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ খৃ. – আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়- বর্তমানে এটিই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেইদিকেই মনোনিবেশ করছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা জানি, অনেকেরই ন্যায্য দাবি-দাওয়া রয়েছে। গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। সরকার ন্যায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে, সকলের যা কিছু দাবি-দাওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব, এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না।’

Read More »

রংপুরে মানসিক অসুস্থ্য স্ত্রী বুলবুলি খাতুন নিখোঁজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা পাঠানপাড়া এলাকার মাছ ব্যাবসায়ী মোঃ রিপন মিয়া (৪৮) এর মানসিক অসুস্থ্য স্ত্রী বুলবুলি খাতুন (৪০), গত ২৬ নভেম্বর (২০২৫) সকাল ১০টায় ১৪ নং ওয়ার্ডের গোলাগঞ্জ রাস্তার মোড় থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজা খোজি করেও তাকে পাওয়া যায় নাই। ১২ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। যদি কেউ উক্ত মানসিক অসুস্থ্য বুলবুলি খাতুনের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে । যোগাযোগ মোবাইল নং ০১৮৪২৮২৪৭৪৭। সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে। এ ঘটনায় তার স্বামী মোঃ রিপন মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ৪৫৩। ০৭/১২/২০২৫ ইং।

Read More »

মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের সাথে এমপি প্রার্থী সামুর মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে সাবেক যুবদল নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর রবাটসনগঞ্জ স্কুল হলরুমে মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর- (সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি বলেন, বিএনপি থেকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন থেকে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে এগিয়ে যেতে চেষ্টা করছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করছি। এতে অনেকের সহযোগিতা পেয়েছি, অনেকের অনেকের সারা পেয়েছি,আমার ডাকে অনেকেই এসেছেন। যারা এখনো ধানের শীষের পক্ষেই নামেননি আশা করছি দ্রুতই তারা মাঠে নামবেন। আমার বিশ্বাস এবারে নির্বাচনে রংপুর সদর আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন থেকে রংপুর অবহেলিত বঞ্চিত। একটি দল দীর্ঘদিন থেকে রংপুরকে নিয়ে রংপুরের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। শাসন করেছে শোষণ করেছে। তারা রংপুরের কোন উন্নয়ন করেনি, রংপুরের মানুষের কথা ভাবেননি। তারা শুধু নিজেদের আখের গড়েছেন, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। এবার সময় এসেছে জাতীয় পার্টির নামক ওই দলটিকে প্রতিহত করার। ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেয়ার। মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রংপুর সদর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শেখ হীরা, জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক নাদিম, সহ দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রাজু, সহ ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এরশাদ, লাবলু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রাশেদ, যুগ্ম আহবায়ক মানিক, ১৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক শাহজাহান, ২৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক খোকন,যুগ্ম আহবায়ক মো: আলম, যুবদল নেতা সিরু, ২৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ, যুবনেতা এবাদত, ৩২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রহিদুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাহ, যুবনেতা সেলিম, ১৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক লাল,২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিমু, ২০ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রমজান আলী, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রোকন, যুবনেতা সুরুজ প্রমুখ। এসময় সকলে রংপুর সদর -৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, বিএনপি নেতা তারিকুল ইসলাম, নাদিম সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

Read More »

রংপুরে আন্তর্জাতিক দুর্নী/তি বিরোধী দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দুনীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর সুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভা, টাউনহল চত্বরে দিনব্যাপী দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী হয়। গতকাল (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের বাইরে ব্যক্তিগত পর্যায়ে বড়ধরণের দুর্নীতি হয়। ব্যক্তি পর্যায়ে রাজধানীতে একেকজন একাধিক অট্রালিকার মালিক। কিভাবে এগুলো গড়ে উঠছে, কিভাবে এতো টাকার মালিক হচ্ছে, সে দিকেও আমাদের নজরদারী দরকার। তাই দেশের প্রেক্ষাপটে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে দুদককে কাজ করতে হবে। তাহলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, আমাদের সবার মাঝে কমিটমেট থাকা জরুরী। সর্বস্তরে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিতের মধ্যদিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সামনে নির্বাচন। এই নির্বাচন শুধু ৫ বছরে সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটা গণভোট আর একটা জাতীয় সংসদের নির্বাচনের ভোট। এই ভোটের মাধ্যমে আপনি নাগরিক হিসেবে ঠিক করবেন, দেশকে আপনি আগামী একশ বছরে কোথায় দেখতে চান। একটা পরিবর্তিত সময়ের মাধ্যমে এই সুযোগ এসেছে, তাই একশ বছরের পরিকল্পনা ধরে আমাদের এগিয়ে নিতে হবে দেশকে। অনুষ্ঠানে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আখতারুজ্জামান বসুনিয়া, রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের রংপুর বিভাগীয় পরিচালক মোহাঃ নুরুল হুদা, দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলার উপ পরিচালক মোঃ শাওন মিয়া, রংপুর জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিচি (সনাক) রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্রাচার্য । এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, গণপুর্ত রংপুরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিউল আলম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির রংপুরের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Read More »

১১ ডিসেম্বর রংপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১১ ডিসেম্বর রংপুরের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন রংপুর সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রংপুর রেজিষ্ট্রি অফিসে রংপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম জানান, রংপুরের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন রংপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন প্রস্ততি গ্রহন করেছি। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টায় পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন ভোট কেন্দ্রে নিরপত্তার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রংপুর সদর সাব রেজিস্ট্রারের সাথে পরামর্শ করে ভোট কেন্দ্রে পুলিশ মোতায়নের ব্যাবস্থা করেছি। নির্বাচনে মোট পদ ১১টি। মোট প্রার্থী ৩১ জন। মোট ভোটার সংখা ১৭১ জন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ বাবর আহমেদ, সদস্য সচিব মোঃ এনামুল হক, সদস্য মোস্তাফিজার রহমান বাবু সরকার, মোঃ জুবায়ের রহমান মতিন, মোঃ রোমান আলী কার্ফু। এ সময় সভাপতি প্রার্থী সহ বিভিন্ন পদের প্রার্থীরা সদসদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Read More »

রংপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩তম মত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর। রোকয়া দিবসটি উপলক্ষে রোকয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা,সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। গতকাল (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে প্রথম দিন রোকেয়ার স্মৃতিস্তম্ভ পুষ্পমাল্য অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয় তিনদিনের কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবিদ করিম মুন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় নাটীকা অনুষ্ঠিত হয়। এছাড়া ২য় ও ৩য় দিন পর্যায় ক্রমে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলমান থাকবে। ১৮৮০ সালের এই দিন রংপুরের মিঠাপুকুর উপজলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দমুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। অবরুদ্ধ থেকে নিজের লেখা পড়ার বিষয়ে কাঠখর পোহাতে হয়েছে অনেক। তিনি অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখান নারী সমাজকে। তিনি সমাজ সংস্কারক হিসেবে এবং নারী শিক্ষার বিষয়ে অবিরাম সংগ্রাম চালিয়ে ছিলেন। বাল্যবিবাহ,বহু বিবাহ, নারী নির্যাতন বন্ধ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। লড়েছিলেন কুসংস্কারের বিরুদ্ধেও। লিখেছেন অসংখ্য বই। পরবর্তীতে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় অবস্থান কালে বেগম রোকেয়া মত্যু বরণ করেন। বুআলী শাহকলন্দার জামে মসজিদে নামাজে জানাযার পর কলকাতার অদুরে সোদপুরে জনৈক আব্দুর রহমানের পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয় বেগম রোকেয়াকে।

Read More »