সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩তম মত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর। রোকয়া দিবসটি উপলক্ষে রোকয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা,সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। গতকাল (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে প্রথম দিন রোকেয়ার স্মৃতিস্তম্ভ পুষ্পমাল্য অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয় তিনদিনের কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবিদ করিম মুন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় নাটীকা অনুষ্ঠিত হয়। এছাড়া ২য় ও ৩য় দিন পর্যায় ক্রমে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলমান থাকবে। ১৮৮০ সালের এই দিন রংপুরের মিঠাপুকুর উপজলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দমুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

অবরুদ্ধ থেকে নিজের লেখা পড়ার বিষয়ে কাঠখর পোহাতে হয়েছে অনেক। তিনি অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখান নারী সমাজকে। তিনি সমাজ সংস্কারক হিসেবে এবং নারী শিক্ষার বিষয়ে অবিরাম সংগ্রাম চালিয়ে ছিলেন। বাল্যবিবাহ,বহু বিবাহ, নারী নির্যাতন বন্ধ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। লড়েছিলেন কুসংস্কারের বিরুদ্ধেও। লিখেছেন অসংখ্য বই। পরবর্তীতে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় অবস্থান কালে বেগম রোকেয়া মত্যু বরণ করেন। বুআলী শাহকলন্দার জামে মসজিদে নামাজে জানাযার পর কলকাতার অদুরে সোদপুরে জনৈক আব্দুর রহমানের পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয় বেগম রোকেয়াকে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM