জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আগামী ১১ ডিসেম্বর রংপুরের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন রংপুর সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রংপুর রেজিষ্ট্রি অফিসে রংপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম জানান, রংপুরের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন রংপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন প্রস্ততি গ্রহন করেছি।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টায় পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন ভোট কেন্দ্রে নিরপত্তার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রংপুর সদর সাব রেজিস্ট্রারের সাথে পরামর্শ করে ভোট কেন্দ্রে পুলিশ মোতায়নের ব্যাবস্থা করেছি। নির্বাচনে মোট পদ ১১টি। মোট প্রার্থী ৩১ জন। মোট ভোটার সংখা ১৭১ জন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ বাবর আহমেদ, সদস্য সচিব মোঃ এনামুল হক, সদস্য মোস্তাফিজার রহমান বাবু সরকার, মোঃ জুবায়ের রহমান মতিন, মোঃ রোমান আলী কার্ফু। এ সময় সভাপতি প্রার্থী সহ বিভিন্ন পদের প্রার্থীরা সদসদের মাঝে লিফলেট বিতরণ করেন।
















