সর্বশেষ
সর্বশেষ

Day: December 11, 2025

রংপুরে মানসিক রোগী মালেকা নিখোঁজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা পাঠানপাড়া এলাকার মোঃ রিপন মিয়ার স্ত্রী মানসিক রোগী মালেকা (৪০), গত ২৬ নভেম্বর (২০২৫) সকাল ১০টায় ১৪ নং ওয়ার্ডের গোলাগঞ্জ রাস্তার মোড় থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজা খোজি করেও তাকে পাওয়া যায় নাই। ১২ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। যদি কেউ উক্ত মানসিক রোগী মালেকার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে । যোগাযোগ মোবাইল নং ০১৮৪২৮২৪৭৪৭। সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে। এ ঘটনায় তার স্বামী মোঃ রিপন মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ৪৫৩। ০৭/১২/২০২৫ ইং।

Read More »

রংপুরের চার ফটো সাংবাদিক পেলেন বিপিজেএ’র সম্মাননা ক্রেস্ট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘রূপসী বাংলা’ বাংলা নববর্ষ ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫-এ মনোনীত ছবি স্থান পাওয়ায় রংপুরের চার ফটো সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তাদের সৃজনশীল কাজ ও আলোকচিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ, কে এম মহসীন। সম্মাননা প্রাপ্তরা হলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, বিপিজেএ রংপুরের প্রচার সম্পাদক, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রংপুর প্রতিনিধি ও দৈনিক প্রথম খবর পত্রিকার স্টাফ রিপোটার ও ফটো সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, এবং বিপিজেএ রংপুরের কার্যকরী সদস্য এবং দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফটো সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ইমরোজ ইমু। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বিপিজেএ’র কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন বলেন, ফটো সাংবাদিকতা শুধু একটা পেশা নয়—এটি জাতির চিত্র, সমাজের বাস্তবতা ও মানুষের অনুভূতির গল্প তুলে ধরার দায়িত্ব। রংপুরের এই চারজন তরুণ ও প্রতিশ্রুতিশীল ফটো সাংবাদিক তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মেধা, মনন আর নিষ্ঠা থাকলে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। আমরা আশা করি তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করবেন। তিনি বলেন, “বিপিজেএ সব সময় তরুণ ফটো সাংবাদিকদের কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ছবি দেশের মানুষের কথা বলবে—এটাই আমাদের লক্ষ্য। ফটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এ স্বীকৃতি আমাদেরকে শুধু গর্বিতই করেনি, বরং কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে। রংপুরের ছবি দেশজুড়ে জায়গা পাওয়ায় আমি আনন্দিত। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ফটো প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত চার সাংবাদিকের এই অর্জনে রংপুরের ফটো সাংবাদিক মহলেও আনন্দের জোয়ার বইছে।

Read More »

রংপুর নগরীতে ব্যাংক ও অফিসে অফিসে  ধানের শীষের এমপি প্রার্থী সামুর পক্ষে  গণসংযোগ 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং  সমৃদ্ধ রংপুর গড়তে  রংপুর-৩ ( সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা)  আসনে  বিএনপির মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ  অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর  সোনালী ব্যাংক, কৃষি  ব্যাংক, যমুনা ব্যাংক, ওয়ান ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,  ইসলামী ব্যাংক,ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন, প্রাণিসম্পদ দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন  সহ  বিভিন্ন ব্যাংক, বীমা – আর্থিক প্রতিষ্ঠান  ও অফিস পাড়ায় লিফলেট বিতরণ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান সাহিদ,এজিএম আব্দুর রাজ্জাক লাভলু, জাকির হোসেন পলাশ, আবেদ আলী, শহিদুল ইসলাম সাকু  হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, নাসিম সিদ্দিকী,  হানিফুর রহমান সুজা, গোলাম মোর্শেদ লেবু, শিক্ষক শাহিনুল ইসলাম শাহীন, মেহেদী হাসান মিলন, মোকসেদ আলী সর্দার, আমিরুল ইসলাম, নারী নেত্রী মাহবুবা খানম মুক্তি, তাহরিমা খন্দকার, আইনজীবী মোস্তাফিজার রহমান রনি, আরিফুল ইসলাম চঞ্চল, ধর্মীয় নেতা জামাল উদ্দীন  ফয়জী সহ রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। 

Read More »

রংপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ঐতিহ্যবাহী রংপুর সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গতকাল (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার রেজিষ্ট্রি অফিসে রংপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভোট প্রদান করেন সদস্যরা। নির্বাচনে মোট পদ ১১টি। মোট প্রার্থী ৩১ জন। মোট ভোটার সংখা ১৭১ জন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ মোখলেছুর রহমান পলাশ, পোলিং অফিসার মোঃ মনিরুজ্জামান, আলী মোঃ শওকত লিমন, মোঃ গোলাম আজম রিপন, রংপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ বাবর আহমেদ, সদস্য সচিব মোঃ এনামুল হক, সদস্য মোস্তাফিজার রহমান বাবু সরকার, মোঃ জুবায়ের রহমান মতিন, মোঃ রোমান আলী কার্ফু। নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More »

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদফতরের (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান ঙউপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে ইঞ্জিনিয়ার পাড়া ও কাচারী বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে মহানগরীসহ হাটবাজার গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সাধারণ মানুষ প্রতিদিনই ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া, সরকারি টেকনিক্যাল স্কুল মোড়, সুরভী উদ্যানের সামনে, শিক্ষা অফিস চত্বরে, কাচারী বাজার ও আদালত পাড়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এসময় তার গণসংযোগ দলীয় নেতাকর্মী, আইনজীবীবৃন্দ,ব্যবসায়ী, শ্রমিকসহ সাধারণ মানুষের ঢল নামে। এতে গণসংযোগ এলাকাগুলো ধানের শীষ, খালেদা জিয়া, তারেক জিয়া,শহীদ জিয়া ও সামু ভাই স্লোগানের মুখরিত হয়ে ওঠে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আফতাব উদ্দিন, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি,জেলা বিএনপির সদস্যঅ্যাডভোকেট শফি কামাল, মহানগর বিএনপির সদস্য ডা. নির্মলেন্দু গুহ রায়,রেজাউল ইসলাম লাভলু, শাহিনুর ইসলাম শাহিন, হারুনুর রশিদ, কাজি পেনন, আব্দুস সালাম, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট কনা, অ্যাডভোকেট শারমিন রনি, অ্যাডভোকেট রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা জাসাস সভাপতি নুরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, যুবদল নেতা আব্দুল হালিম, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম চঞ্চল, হারুনুর রশিদ সোহেল, বিএনপি নেতা নাদিম সরকার, তারিকুল ইসলাম, হানিফুর রহমান সুজা,সহ মহানগর বিএনপি ও জেলা বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রংপুর আদালতের আইনজীবী বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।

Read More »

রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পূর্ব কামাল কাছনায় আগামী চাষি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. মোহাঃ আল আমিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রংপুর এর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে ড. মোহাঃ আল আমিন প্রামানিক বলেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের একটি সর্বোত্তম হাতিয়ার। তিনি সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসা-বান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো রাজস্ব। রাজস্ব আহরণে সকল অংশীজনকে সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ঘুণে ধরা ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও পরিবেশ তৈরি করার। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার মোঃ খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, সহ কমিশনারেটের আওতাধীন নানা শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, সংশ্লিস্ট দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Read More »

রংপুরে এডাব’র বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে নিশ্চিৎ হোক সকলের মানবাধিকার” এই স্লেগানকে সামনে রেখে রংপুরে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) রংপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধ অনুষ্ঠিত হয়। গতকাল (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এডাব রংপুর জেলা শাখার সভাপতি মোঃ চাঁদ মিঞায় সভাপরিতত্বে বক্তব্য রাখেন শ্যাডো’র নির্বাহী পরিচালক মোঃ সরোয়ার জামিল খন্দকার, এডাব’র রংপুর বিভাগীয় সমন্বয়কারী এসএম আনিছুর রহমান, হিতৈশী রংপুর এর কো অডিনেটর মোঃ আহসান হাবীভ রবু, সীড এর নির্বাহী পরিচালক শারথী রানী শাহা, সমাধান সংস্থার সভাপতি মাহাবুবার রহমান, ইযুথ ফর হিউম্যান রাইটস ইন্টার ন্যাশনাল ফাউন্ডেশন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, স্বজন এর প্রতিনিধি মোছাঃ মিম আকতার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »