সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পূর্ব কামাল কাছনায় আগামী চাষি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. মোহাঃ আল আমিন প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রংপুর এর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে ড. মোহাঃ আল আমিন প্রামানিক বলেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের একটি সর্বোত্তম হাতিয়ার।

তিনি সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসা-বান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো রাজস্ব। রাজস্ব আহরণে সকল অংশীজনকে সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই।

বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ঘুণে ধরা ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও পরিবেশ তৈরি করার। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার মোঃ খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, সহ কমিশনারেটের আওতাধীন নানা শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, সংশ্লিস্ট দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM