সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীতে ব্যাংক ও অফিসে অফিসে  ধানের শীষের এমপি প্রার্থী সামুর পক্ষে  গণসংযোগ 

রংপুর নগরীতে ব্যাংক ও অফিসে অফিসে  ধানের শীষের এমপি প্রার্থী সামুর পক্ষে  গণসংযোগ 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং  সমৃদ্ধ রংপুর গড়তে  রংপুর-৩ ( সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা)  আসনে  বিএনপির মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ  অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর  সোনালী ব্যাংক, কৃষি  ব্যাংক, যমুনা ব্যাংক, ওয়ান ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,  ইসলামী ব্যাংক,ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক,

জীবন বীমা কর্পোরেশন, প্রাণিসম্পদ দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন  সহ  বিভিন্ন ব্যাংক, বীমা – আর্থিক প্রতিষ্ঠান  ও অফিস পাড়ায় লিফলেট বিতরণ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান সাহিদ,এজিএম আব্দুর রাজ্জাক লাভলু, জাকির হোসেন পলাশ, আবেদ আলী, শহিদুল ইসলাম সাকু  হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, নাসিম সিদ্দিকী,  হানিফুর রহমান সুজা, গোলাম মোর্শেদ লেবু, শিক্ষক শাহিনুল ইসলাম শাহীন, মেহেদী হাসান মিলন, মোকসেদ আলী সর্দার, আমিরুল ইসলাম, নারী নেত্রী মাহবুবা খানম মুক্তি, তাহরিমা খন্দকার, আইনজীবী মোস্তাফিজার রহমান রনি, আরিফুল ইসলাম চঞ্চল, ধর্মীয় নেতা জামাল উদ্দীন  ফয়জী সহ রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM