সর্বশেষ
সর্বশেষ

Day: December 27, 2025

রংপুরে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ডোরস ফর ইনক্লুসিফ সোসাইটি বাংলাদেশ রংপুর বিভাগীয় শাখার আয়োজনে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বাল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন রবি’র সিনিয়র ম্যানেজার কানিজ ফাতেমা, ডোরস ফর ইনক্লুসিফ সোসাইটি বাংলাদেশ এর সিইও শাহ মোঃ ফেরদৌস আলম তমাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় প্রায় ১০০জন সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

Read More »

  খেলাধুলার মাধ্যমেই ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়: সামু 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  গতকাল শনিবার বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর মতিনের মোড় এলাকায় আয়োজিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, একটি ভালো জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই একটা ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়। তাই আসুন খেলাধুলার মাধ্যমে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুন্দর উপমা তৈরি করি গোটা জাতির সামনে এই তরুণ সমাজকে উৎসাহ দিয়ে তাদেরকে দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও প্রফুল্ল থাকে।” এসময় তিনি সমৃদ্ধ রংপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।  খেলায় বিশিষ্ট ঠিকাদার ও সমাজকর্মী আমির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম, মহানগর কৃষক দলের  সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, কোতোয়ালি থানা কৃষক দলের আহবায়ক আখেরুজ্জামান মানু, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক একরামুল হকর ইকরা, হেট ষ্টার গার্লস একাডেমি স্কুলের চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।  খেলাটির আয়োজনে ছিলেন, শিপন, মুরাদ, মিথুন, একরা সহ স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী। ফাইনাল খেলাটি দেখতে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন। 

Read More »

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সকল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ। গত ২৭শে ডিসম্বর (শনিবার) বিকেলে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সকল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ার করেন নব-গঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক নেতা নুর ইসলাম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আশেক আলী আশিক, গোলাম মোস্তফা হীরা, মনিরুজ্জামান মিঠু,জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি আলমগীর হোসেন জসিম, সাধারণ সম্পাদক এম. জি. আর. বিলাস, সিনিয়র সহ-সভাপতি: মো. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি: মো. এমরান হোসেন, মো. মিলন মিয়া, নাজমুল ইসলাম, মো. আরিফ খান আবির, মো. ছালাউদ্দিন হাবিব পাপ্পু, মো. ইউনুস ও মো. রাহাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান রাব্বি ও মো. ইমন হাসান, সহ-সাধারণ সম্পাদক: সাকিব আল জামান অনিক, মো. জাহানুর ইসলাম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মো. জোবায়ের আহমেদ ও মেজবাহুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা ও মেরাজুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মোর্শেদ হাসান, দপ্তর সম্পাদক: হৃদয় ইসলাম, সহ-দপ্তর সম্পাদক: মো. কোয়েল আহমেদ, অর্থ সম্পাদক: মো. রিপন বাবু, সহ-অর্থ সম্পাদক: মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. জোবায়ের আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. জাহিদ হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মো. রাকিব হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক: আরমান হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো. ফজলে রাব্বি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো. সজিব বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আহাদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক: মো. তারেক হাসান রেজা, সহ-আইন বিষয়ক সম্পাদক: মো. জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. লিপু জামান, ধর্ম বিষয়ক সম্পাদক: মো. হোসাইন আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক: মো. সৌরভ সাগর, ছাত্রী বিষয়ক সম্পাদিকা: জাহিবা হাসান সেঁজুতি, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা: মারিয়া আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক: রনি আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মো. সাকিব আহমেদ, কার্যকরী নির্বাহী সদস্য মো. মোকছেদুল ইসলাম, শুভ আহমেদ, মো. দুর্জয় ইসলাম নিরব, মো. ইমন হাসান, মো. পন্টি হোসেন, মো. শাহাদত হোসেন, মো. দোয়েল আহমেদ, মোছা. আয়েশা সিদ্দিকা বীণা, মোছা. জান্নাতুল ইসলাম জুঁই, মোছা. বর্ণা আক্তার, মনিরা আক্তার মনি, মো. আতাউর রহমান, মো. বিপুল মিয়া, মো. জীবন হাসান, মো. রিয়াজ আহমেদ, মোছা. রহনা আক্তার, মোছা. জান্নাতুল মাওয়া, মো. মিজান মিয়া ও মো. রবি অন্যন্য নেতৃবৃন্দ। এর আগে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নগরীর পাবলিক লাইব্রুেরীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্রর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। পরে তারা নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ার করেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: হাসেন আলী।

Read More »