সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  •   খেলাধুলার মাধ্যমেই ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়: সামু 

  খেলাধুলার মাধ্যমেই ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়: সামু 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

গতকাল শনিবার বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর মতিনের মোড় এলাকায় আয়োজিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, একটি ভালো জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই একটা ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়। তাই আসুন খেলাধুলার মাধ্যমে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুন্দর উপমা তৈরি করি গোটা জাতির সামনে এই তরুণ সমাজকে উৎসাহ দিয়ে তাদেরকে দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও প্রফুল্ল থাকে।” এসময় তিনি সমৃদ্ধ রংপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। 

খেলায় বিশিষ্ট ঠিকাদার ও সমাজকর্মী আমির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম, মহানগর কৃষক দলের  সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, কোতোয়ালি থানা কৃষক দলের আহবায়ক আখেরুজ্জামান মানু, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক একরামুল হকর ইকরা, হেট ষ্টার গার্লস একাডেমি স্কুলের চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।  খেলাটির আয়োজনে ছিলেন, শিপন, মুরাদ, মিথুন, একরা সহ স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী। ফাইনাল খেলাটি দেখতে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM