জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ডোরস ফর ইনক্লুসিফ সোসাইটি বাংলাদেশ রংপুর বিভাগীয় শাখার আয়োজনে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বাল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন রবি’র সিনিয়র ম্যানেজার কানিজ ফাতেমা, ডোরস ফর ইনক্লুসিফ সোসাইটি বাংলাদেশ এর সিইও শাহ মোঃ ফেরদৌস আলম তমাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় প্রায় ১০০জন সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
















