সর্বশেষ
সর্বশেষ

Day: March 15, 2026

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’- এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১৫ই মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রকৃতি থেকে যে খাদ্য ও অন্যান্য পণ্য পাই, সেগুলো নিরাপদ ও মানসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় ভেজাল মিশায়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপকে নিরাপদ করতে হবে। ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত পরিচালনা করছে। এছাড়াও ঈদ উপলক্ষ্যে সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, এই আইন অনুযায়ী ভেজাল পণ্য উৎপাদন, ওজনে কম দেওয়া বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যসহ অন্যান্য পণ্য সরবরাহে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, রংপুর কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি মোঃ আবদুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স-এর পরিচালক পার্থ ঘোষ প্রমুখ। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যাবসায়ীর কারসাজিতে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর ক্যাবের আয়োজনে র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গতকাল (১৫ মার্চ) রবিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে র‌্যালি ও প্রতিবাদ সভায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, ক্যাব রংপুর মহানগর শাখার সভাপতি দীলিপ চন্দ্র ঘোষ, সহ সভাপতি হাসান ফেরদৌস রাসেল , সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বিএসটিআইয়ের অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিএসটিআই বিভাগীয় জেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অদ্য (১৪ মার্চ) সকালে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স আরজাহান ফিলিং স্টেশন, বাহার কাছনার, প্রতিষ্ঠানটি জ্বালানী তেল পরিমাপে ডিজেল প্রতি ১০ লিটারে ১৬০ মিলি এবং অকটেন প্রতি ১০ লিটারে ২৪০ মিলি তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব জোয়ার্দার ইকবাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, প্রকৌঃ তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাহফুজ উন নবী ডন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রংপুর ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

Read More »

রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো রমিজ আলম, রংপুর চেম্বার অব কামার্সের পরিচালক ও বাপার সদস্য সচিব মোঃ রশিদুস সুলতান বাবলু । পরে জেলা কালেক্টরেট চত্বর থেকে সচেতনতার জনয় র্যালী বের করা হয়। র্যালী শেষে সিটি কর্পোরেশন এর সহায়তায় কালেক্টরেট সুরভী উদ্যানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

Read More »

রংপুরে এসএসসি- ৯৭ ব্যাচের উদ্যোগে দোয়া, মানবিক সহায়তা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে এসএসসি-৯৭ও এইচএসসি-৯৯ বিভাগ আয়োজিত “দোয়া ও ইফতার মাহফিল-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ হোটেল সিটি ভিউতে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। বিকেল অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন মো. ওয়ালি উল্লাহ, ম্যানেজার, ইউসিবিএল, ঠাকুরগাঁও, রংপুর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ, প্রোপ্রাইটর, ক্লাসিক মটরস, রংপুর। এরপর সংগঠনের প্রেক্ষাপট ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন আবু আরিফ, এসপিও, জনতা ব্যাংক। তিনি সংগঠনের সামাজিক কার্যক্রম ও মানবিক সহায়তা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ, অনুষ্ঠান পর্যায়ক্রমে এসব সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ছিল দুটি সেলাই মেশিন, একটি রিকশার ব্যাটারি, একটি রিকশা, দুটি ভ্যান, গৃহ নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা অনুদান, নবমুসলিমের জন্য ঈদ উপহার, ছয়টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং মরহুম বন্ধু আবু সায়েমের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন ডা. তানভীর। দোয়া শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ রংপুর বিভাগ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Read More »

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ জ্বালানি খাতে উল্লেখযোগ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া কুমিল্লা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ) ২০১৬ খৃ. – আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ জ্বালানি খাতে উল্লেখযোগ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শ্রীকাইল-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ থেকে আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যাক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পবিত্র মাহে রমজানের এই পবিত্র দিনে আমরা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন করতে পারলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক সংবাদ। গণমাধ্যমের বন্ধুদের উদ্দশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আমদানি নির্ভর জ্বালানি খাতকে ধীরে ধীরে দেশীয় সম্পদের ওপর ভিত্তি করে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশের মাটির নিচে যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। তিনি বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে রয়েছে, সেগুলোর যৌক্তিক সমাধান দ্রুত খুঁজে বের করার জন্য কাজ করা হবে। উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর শ্রীকাইল-৫ কূপে খনন কার্যক্রম শুরু করা হয় এবং গত ১ জানুয়ারি খননকাজ শেষ হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩২ কোটি টাকা ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকতে পারে; উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ বিলিয়ন ঘনফুট বলে ধারণা করা হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. ইফানুল হকের সভাপতিত্বে উদ্‌বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাপেক্স ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Read More »