জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যাবসায়ীর কারসাজিতে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর ক্যাবের আয়োজনে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
গতকাল (১৫ মার্চ) রবিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে র্যালি ও প্রতিবাদ সভায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, ক্যাব রংপুর মহানগর শাখার সভাপতি দীলিপ চন্দ্র ঘোষ, সহ সভাপতি হাসান ফেরদৌস রাসেল , সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















