সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এসএসসি- ৯৭ ব্যাচের উদ্যোগে দোয়া, মানবিক সহায়তা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরে এসএসসি- ৯৭ ব্যাচের উদ্যোগে দোয়া, মানবিক সহায়তা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে এসএসসি-৯৭ও এইচএসসি-৯৯ বিভাগ আয়োজিত “দোয়া ও ইফতার মাহফিল-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ হোটেল সিটি ভিউতে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। বিকেল অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন মো. ওয়ালি উল্লাহ, ম্যানেজার, ইউসিবিএল, ঠাকুরগাঁও, রংপুর।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ, প্রোপ্রাইটর, ক্লাসিক মটরস, রংপুর। এরপর সংগঠনের প্রেক্ষাপট ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন আবু আরিফ, এসপিও, জনতা ব্যাংক। তিনি সংগঠনের সামাজিক কার্যক্রম ও মানবিক সহায়তা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ, অনুষ্ঠান পর্যায়ক্রমে এসব সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে ছিল দুটি সেলাই মেশিন, একটি রিকশার ব্যাটারি, একটি রিকশা, দুটি ভ্যান, গৃহ নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা অনুদান, নবমুসলিমের জন্য ঈদ উপহার, ছয়টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং মরহুম বন্ধু আবু সায়েমের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন ডা. তানভীর। দোয়া শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ রংপুর বিভাগ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM