সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাহফুজ উন নবী ডন

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাহফুজ উন নবী ডন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রংপুর ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM